দেশের নির্বাচন প্রেক্ষাপট অন্য দেশের সঙ্গে তুলনা করা যায় না বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। তিনি বলেন, ‘দেশে ভোটের সময় পরিবেশ ভালো থাকে না, কেন্দ্র দখল হয়। ভোট ডাকাতি হয়।’
আজ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সাবেক সিইসি কেএম নুরুল হুদা জাতীয় নির্বাচন ইভিএম ব্যবহার করার পক্ষে সমর্থন জানিয়ে বলেন, ‘নির্বাচনে যেখানে ইভিএম ছিল, সেখানে ৭০ থেকে ৮০ শতাংশ লোক ভোট দিয়েছে। সুষ্ঠু নির্বাচনে ভোটার, নির্বাচনী কর্মকর্তারা ও জয়ী প্রার্থীরা ইভিএম নিয়ে কোনো আপত্তি করেনি। যারা ইভিএম দেখেনি, ব্যবহার করেনি, তাদের পক্ষে ইভিএম বোঝা অনেক কঠিন। সুতরাং যত দূর পারা যায়, আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা উচিত।’
হুদা আরও বলেন, ‘স্বাভাবিক নির্বাচনের চেয়ে ইভিএম ব্যবহার করে নির্বাচনী সংস্কৃতি পরিবর্তন করার সুযোগ রয়েছে। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য মাঠ প্রশাসনের মধ্যে সমন্বয় করতে হবে।’
এর আগে বন্ধ ঘোষিত গাইবান্ধা উপনির্বাচন নিয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও সচিবদের নিয়ে বৈঠকে বসেছিলেন কাজী হাবিবুল আউয়ালেন নেতৃত্বাধীন কমিশন।
আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে এ বৈঠক শুরু হয়েছিল। বৈঠকে সাবেক সিইসি আব্দুর রউফ, কে এম নূরুল হুদা, কাজী রকিব উদ্দীন আহমদ, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহ নেওয়াজ, সাবেক ইসি সচিব মোহাম্মাদ সাদিক, মোহাম্মাদ আবদুল্লাহ, সিরাজুল ইসলাম, হেলাল উদ্দীন আহমেদ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী ও মোখলেছুর রহমান অংশ নিয়েছিলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৪ ঘণ্টা আগে