
৪৩তম বিসিএসে একবার গেজেটভুক্ত হয়েও পরবর্তীকালে যাচাই–বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া প্রার্থীরা নিয়োগের দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখিত আবেদন দিয়েছেন।
বাদ পড়া প্রার্থীদের কয়েকজন আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরে গিয়ে সবার আবেদন জমা দেন।
এর আগে আজ সকালে সচিবালয়ের ২ নম্বর গেটের সামনে অবস্থান নেন ৪৩তম বিসিএসে বাদ পড়া প্রার্থীরা। তাঁদের চারজন প্রতিনিধি বেলা আড়াইটার পর জনপ্রশাসন সচিবের দপ্তরে গিয়ে সবার আবেদন পৌঁছে দেন।
বেলা সোয়া ৩টার দিকেও বাদ পড়া অর্ধশতাধিক প্রার্থী সচিবালয়ের সামনে অবস্থান করছিলেন। নিয়োগের দাবিতে তাঁরা সচিবালয়ের সামনে মানববন্ধনও করেন।
৪৩তম বিসিএসে উত্তীর্ণ ১ হাজার ৮৯৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে গত সোমবার গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে গত ১৫ অক্টোবর এই বিসিএসে ২ হাজার ৬৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছিল। পরে গেজেটভুক্তদের যাচাই–বাছাই করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।
দ্বিতীয় দফার যাচাই–বাছাইয়ে ১৬৮ জন প্রার্থী বাদ পড়েন। তাঁরাই এখন নিয়োগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান করছেন।

নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানম্যানের মেয়াদ বাড়াতে চান কয়েকজন রাজনীতিবিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা শুরু করেছে। কাদের ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে সে বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে...
৯ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার আগের দিন ১৬ ফেব্রুয়ারি ছয়টি অধ্যাদেশ জারি করেছে। দায়িত্ব পালনের দেড় বছরে এগুলোসহ মোট ১৩২টি অধ্যাদেশ জারি করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এগুলোর মধ্যে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে কিছু অধ্যাদেশও রয়েছে।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে বিএনপি সরকার গঠন করেছে ১৭ ফেব্রুয়ারি। তবে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন কোথায় আছেন? তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকলে সেখানে কতদিন থাকবেন?
১১ ঘণ্টা আগে