
কৃষিঋণের সুদ মওকুফের কোনো পরিকল্পনা নেই বলে জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ মঙ্গলবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সদস্য নাজমা আকতারের এক প্রশ্নের জবাবে এ কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।
অর্থমন্ত্রী সংসদকে জানান, কৃষিঋণের সুদ মওকুফের কোনো পরিকল্পনা নেই। এর কারণ উল্লেখ করতে গিয়ে মন্ত্রী জানান, ব্যাংক আমানতকারীদের কাছ থেকে সংগৃহীত অর্থ দিয়ে কৃষকদের ঋণ দেয়। আমানতকারীদের ব্যাংকের সুদ দিতে হয় বলে প্রচলিত নিয়মে ব্যাংকের পক্ষে কৃষকদের মধ্যে দেওয়া ঋণের সুদ মওকুফ করা সম্ভব হয় না।
ঢাকা-৪ আসনের সৈয়দ আবু হোসেন বাবলার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংসদকে জানান, চলতি অর্থবছরে (২০২২-২৩) রাজস্ব আদায়ের মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮৫ হাজার ১০২ দশমিক ৭২ কোটি টাকা, যাতে রাজস্ব বোর্ডের কর রাজস্বের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা।
বিগত ২০২১-২২ অর্থবছরে রাজস্ব আদায়ের মোট লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা, যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের কর রাজস্বের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। বিপরীতে আদায় হয়েছিল ৩ লাখ ১ হাজার ৬৩৩ দশমিক ৮৪ কোটি টাকা। কোভিড-পরবর্তী অর্থনেতিক মন্দা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বিশ্বব্যাপী সংকোচনমূলক মুদ্রানীতি ও ব্যয় সংকোচন নীতি ইত্যাদির কারণে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় কিছুটা ব্যাহত হয়েছে।
বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমানের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরে আইএমএফ থেকে এখন পর্যন্ত কোনো ঋণ পাওয়া যায়নি। একটি ঋণের বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। তবে চলতি অর্থবছরে বিশ্বব্যাংক থেকে ঋণ পাওয়া গেছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নাধীন কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট শীর্ষক প্রকল্পে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ পাওয়া গেছে। এই ঋণ পাঁচ বছরের গ্রেড পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধযোগ্য। সুদের হার ১ দশমকি ২৫ ভাগ। সার্ভিস চার্জ শূন্য দশমিক ৭৫ ভাগ এবং অনুত্তোলিত অর্থের ওপর সর্বোচ্চ কমিটমেন্ট চার্জ শূন্য দশমিক ৫০ ভাগ (এই অর্থবছরে বিশ্বব্যাংক কমিটমেন্ট চার্জ মওকুফ করেছে)।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
২১ মিনিট আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
৩৪ মিনিট আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৩ ঘণ্টা আগে