লিবিয়া থেকে আরও ১৬৭ জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় এ প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হয়।
গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বুরাক এয়ারের একটি ভাড়া করা বিমানে দেশে ফিরে আসেন অভিবাসীরা। তাঁদের মধ্যে ১৬ জন স্বেচ্ছায় বেনগাজি ও আশপাশের এলাকা থেকে ফেরেন এবং ১৫১ জনকে লিবিয়ার গানফুদা আটক কেন্দ্র থেকে মুক্তি দিয়ে ফেরত পাঠানো হয়।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা তাঁদের স্বাগত জানান।
আজ শুক্রবার (১১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অভিবাসীদের অধিকাংশই মানব পাচারকারীদের প্রলোভনে পড়ে ইউরোপে অবৈধভাবে পাড়ি দেওয়ার উদ্দেশে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। এ সময় অনেকেই অপহরণ ও নির্যাতনের শিকার হন।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবাইকে সতর্ক করে বলা হয়েছে, কেউ যেন এই ধরনের বিপজ্জনক সমুদ্রপথ ব্যবহার করে অবৈধভাবে লিবিয়ায় না যান। মানব পাচারের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।
আইওএম প্রত্যাবর্তনকারীদের প্রত্যেককে নগদ ছয় হাজার টাকা, খাদ্য, চিকিৎসা সহায়তা এবং প্রয়োজনে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছে। পাশাপাশি, তাঁদের দেশে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখনো লিবিয়ার বিভিন্ন আটক কেন্দ্রে যেসব বাংলাদেশি অবস্থান করছেন, তাঁদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো একযোগে কাজ করে যাচ্ছে।

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২০ মিনিট আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩ ঘণ্টা আগে