
সরকারের কর্মকাণ্ডে ক্ষিপ্ত হয়ে মানুষ বিএনপির সমাবেশে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আজ শনিবার রাজধানী ঢাকার একটি মিলনায়তনে মাহমুদুর রহমান মান্নার উপন্যাস ‘গুম’-এর মোড়ক উন্মোচন এবং অন্যান্য বইয়ের আলোচনা’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, বিএনপির সমাবেশে যে হাজার হাজার মানুষ দেখা যাচ্ছে তারা সবাই কি বিএনপি করে? না, তারা এই সরকারের নানা কর্মকাণ্ডে ক্ষিপ্ত হয়ে এসব সমাবেশে যোগ দিচ্ছে।
মাহমুদুর রহমান মান্না আরও বলেন, সারা দেশে গুমের শিকার পরিবারের মানুষগুলোর কান্না ও আহাজারি নিয়ে যদি প্রামাণ্যচিত্র বা ছবি বানানো হতো তবে সে ছবি দেশে ও বিদেশে সবচেয়ে বেশি দেখা হতো।
মায়ের ডাকের আহ্বায়ক আফরোজা ইসলাম আখি বলেন, এই বইয়ে তাঁদের মতো গুম হওয়া পরিবারের সুখ-দুঃখ, অনুভূতিগুলো তুলে এনেছেন লেখক। তিনি বহু বছর ধরে যে আমাদের সঙ্গে আছেন এই বই সেটাই প্রমাণ করে। গুমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে লেখক নিজেই গুমের স্বীকার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
মানবাধিকার সংগঠন অধিকারের চেয়ারম্যান নাসির উদ্দিন এলান বলেন, এটা ছোট একটা বই হলেও গুমের পুরো একটা প্রতিচ্ছবি তুলে এনেছেন লেখক। এর মধ্য দিয়ে গুমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠবে।
কবি ও সাহিত্যিক ফকির আব্দুল হাই বলেন, দেশের সাহিত্যের মধ্যে জনমানুষের প্রতিচ্ছবি, জনসম্পৃক্তি খুঁজে পাওয়া যায় না। তবে মাহমুদুর রহমান মান্নার বইয়ে ওই প্রতিচ্ছবি পাওয়া যায় বলে জানান তিনি। গুমের বিরুদ্ধে এই লড়াই স্মরণ করিয়ে দেয় এই রাষ্ট্রের জবাবদিহি থাকতে হবে। একদিন এই দেশ থেকে গুম বিদায় নেবে এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবেই বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি।

ব্রিটিশ-পাকিস্তানি পরাধীন আমলের শোষণমূলক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী কাঠামো ও ব্যবস্থা গড়ে তোলার পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়েছেন শ্রম-কর্ম-পেশাজীবী জনগণ। আজ শুক্রবার যুব বাঙালির কেন্দ্রীয় সমন্বয় কমিটি এক বিবৃতিতে এসব কথা বলেছে।
১ ঘণ্টা আগে
২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
৪ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪ ঘণ্টা আগে