ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ১৯৮৮ সালে জাতিসংঘ মিশনে শান্তিরক্ষী বাহিনী পাঠান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। সেই সময় বিরোধিতা করে হরতাল পালন করে তখনকার বিরোধী দলগুলো। সব বাধা উপেক্ষা করে জাতিসংঘে সৈন্য পাঠান এরশাদ।
আজ শনিবার আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে এক বিবৃতিতে জি এম কাদের এ কথা বলেন। শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বিশ্বের সব সদস্যদের অভিনন্দন জানান তিনি। পাশাপাশি বিভিন্ন দেশে শান্তিরক্ষায় নিয়োজিত থেকে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মার শান্তি কামনা করেন।
জাপা চেয়ারম্যান বলেন, ‘শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের সদস্যরা পেশাদারিত্বের পাশাপাশি দায়িত্ব পালনে একনিষ্ঠতা, শৃঙ্খলা, দক্ষতা ও মানবিক আচরণে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।’ বিশ্ব শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের সাফল্য অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তিনি।

২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
১১ মিনিট আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
২১ ঘণ্টা আগে