
জাতীয় পার্টি ও ১৪ দলের শরিকদের জন্য মোট ৩২টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। আজ রোববার সব মিলিয়ে ৩২টি আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রত্যাহারের সিদ্ধান্ত নির্বাচন কমিশনে (ইসি) জানাতে আসেন দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। পরে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
বিপ্লব বড়ুয়া বলেন, ‘তফসিল অনুযায়ী আজ প্রত্যাহারের শেষ দিন ছিল। আওয়ামী লীগ ২৯৮ আসনে মনোনয়নপত্র দাখিল করেছিল। বাছাইয়ে পাঁচটি বাতিল হয়েছে। উচ্চ আদালতে গেছেন সেই প্রার্থীরা। এখন আমাদের বৈধ প্রার্থী ২৯৩। আমাদের মিত্রদের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়েছি। মিত্র হিসেবে ১৪ দলের শরিকদের মধ্যে তিনটি দলকে ছয়টি আসন দিয়েছি। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে দুটি, জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) তিনটি ও জাতীয় পার্টিকে (জেপি) একটি আসন ছেড়ে দিয়েছি। জাতীয় পার্টির জন্য আমরা ২৬টি আসনে প্রার্থী প্রত্যাহার করে নিয়েছি। সব মিলিয়ে ৩২টি আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রত্যাহারের সিদ্ধান্ত ইসিকে জানাতে এসেছি।’
সে হিসাবে আওয়ামী লীগ এখন ২৬১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
জোটের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে আর জাতীয় পার্টি মনোনীত প্রার্থীরা লাঙ্গল প্রতীকে নির্বাচন করবে বলেও জানান তিনি।
ঢাকার মধ্যে শুধু ঢাকা-১৮ আসনে নৌকার প্রার্থী থাকবে না। ঢাকা-১৮ আসনে জি এম কাদেরের স্ত্রী শেরীফা কাদের নির্বাচন করছেন।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ব্রিটিশ-পাকিস্তানি পরাধীন আমলের শোষণমূলক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী কাঠামো ও ব্যবস্থা গড়ে তোলার পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়েছেন শ্রম-কর্ম-পেশাজীবী জনগণ। আজ শুক্রবার যুব বাঙালির কেন্দ্রীয় সমন্বয় কমিটি এক বিবৃতিতে এসব কথা বলেছে।
১ ঘণ্টা আগে
২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
৪ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪ ঘণ্টা আগে