অ্যাপোলো মিশনের অর্ধশতাব্দীরও বেশি সময় পর আবারও চাঁদের উদ্দেশে যাত্রা করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশযান। হিউস্টন-ভিত্তিক বেসরকারি মহাকাশ সংস্থা ইনটুইটিভ মেশিনের নির্মিত চন্দ্রযান নোভা-সি ল্যান্ডার গতকাল বৃহস্পতিবার ফ্লোরিডা থেকে চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করার মিশন শুরু করেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
নোভা-সি ল্যান্ডারকে ওডিসিয়াস নামেও ডাকা হচ্ছে। এটিই চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করা বিশ্বের প্রথম বেসরকারি মহাকাশযান।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় কেপ ক্যানাভেরালের নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে ল্যান্ডারটি ইলন মাস্কের স্পেসএক্সের একটি ফ্যালকন-৯ রকেট এ যাত্রা শুরু করে। নাসা-স্পেসএক্সের লাইভ ভিডিওতে দেখা গেছে, ফ্লোরিডার আটলান্টিক উপকূলে অন্ধকার আকাশে উড্ডয়ন করেছে রকেটটি।
উৎক্ষেপণের প্রায় ৪৮ মিনিট পর ভূপৃষ্ঠ থেকে ১৩৯ মাইল ওপরে ফ্যালকন-৯-এর ওপরের অংশ থেকে মুক্ত হয় ছয় পায়ের ল্যান্ডারটি। একজন মিশন কন্ট্রোলারকে বলতে শোনা গেছে যে, আইএম-১ ওডিসিয়াস ল্যান্ডারের বিচ্ছিন্ন হওয়া নিশ্চিত হয়েছে। এর কিছুক্ষণ পরেই হিউস্টন ওডিসিয়াসের কাছ থেকে প্রথম রেডিও সংকেত গ্রহণ করে।
হিউস্টনভিত্তিক মহাকাশ গবেষণা কোম্পানি ইনিশিয়েটিভ মেশিনজ ‘আইএম-১’ নামে ওই মিশন পরিচালনা করছে। চাঁদে পৌঁছাতে ল্যান্ডারটিকে পাড়ি দিতে হবে প্রায় ২ লাখ ৩০ হাজার মাইল। চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডারটির অবতরণের নির্ধারিত সময় হচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি। চাঁদের দক্ষিণ মেরুর কাছে মালাপার্ট এ নামের খাদ বা ক্রেটারে ল্যান্ডারটি অবতরণ করবে বলে পরিকল্পনা হয়েছে। অবতরণের আগে এক দিন চাঁদের কক্ষপথ পরিভ্রমণ করবে ওডিসিয়াস।
ইনিশিয়েটিভ মেশিনজের প্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা স্টিভ আন্টেমুস বলেন, চন্দ্রযানের ল্যান্ডারের নাম ওডিসিয়াস দেওয়া হয়েছে মহাকবি হোমারের ‘দ্য ওডিসি’ মহাকাব্যের নায়কের নামানুসারে।
১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের অ্যাপোলো-১১ চন্দ্রযান প্রথমবারের মতো মানুষ নিয়ে চাঁদে অবতরণ করে। চীনের সাম্প্রতিক চন্দ্রাভিযানের সঙ্গে প্রতিযোগিতা করতে আর্টেমিস নামের একটি কার্যক্রম পরিচালনা করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
এই আর্টেমিসের আওতায় চাঁদের উদ্দেশে পাঠানো হয়েছে ওডিসিয়াসকে। এর আগে গত ৪ জানুয়ারি চাঁদের উদ্দেশে আরেকটি ভলকান রকেট পাঠিয়েছিল অ্যাস্ট্রোবোটিক টেকনোলজি। তবে কারিগরি ত্রুটির কারণে মহাকাশযানটি চাঁদে যেতে ব্যর্থ হয়।

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের নথিপত্র থেকে এবার সামনে এলো ডিএনএ-র গঠনের সহ-আবিষ্কারক নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসনের নাম। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, এপস্টেইনের নিউইয়র্ক ম্যানশনে তিন তরুণীর সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় রয়েছেন এই বিজ্ঞ
২ দিন আগে
বাংলাদেশে ভাইরাসবাহিত রহস্যজনক এক রোগের সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। শুরুতে নিপাহ ভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব বলে মনে করা হলেও, এটি আসলে আরেকটি নতুন ও সম্ভাব্য প্রাণঘাতী বাদুড়বাহিত ভাইরাসের কারণে হয়েছে। নতুন এক গবেষণায় এমন সতর্কবার্তাই দিয়েছেন বিজ্ঞানীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের....
১৬ দিন আগে
ধনকুবের এবং যৌন পাচারের দায়ে অভিযুক্ত জেফরি এপস্টেইনকে ঘিরে এখন সারা দুনিয়ায় তোলপাড় চলছে। এবার আলোচনার কেন্দ্রে শিশুকামিতা, কিশোরী পাচার, রাজনীতি ও কূটনীতি। তবে ২০১৯ সালের জুলাই মাসে প্রকাশিত নথিতে উঠে এসেছিল আরও এক বিস্ফোরক তথ্য।
১৬ দিন আগে
বিজ্ঞানীদের মতে, গ্রহটির তার নিজ নক্ষত্র মণ্ডলের বাসযোগ্য অঞ্চলে অবস্থান করার প্রায় ৫০ শতাংশ সম্ভাবনা রাখে। তবে এটির পৃষ্ঠের তাপমাত্রা মঙ্গলগ্রহের মতো অত্যন্ত শীতল হতে পারে, যা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নামতে পারে।
২২ দিন আগে