ঢাকা: আইসিসির আরও একটি টুর্নামেন্টের ফাইনালে ব্যর্থ বিরাট কোহলি! সাউদাম্পটনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসে কাইল জেমিসনের বলে ফিরেছেন ৪৪ রানে। দ্বিতীয় ইনিংসেও আত্মাহুতি দিয়েছেন সেই জেমিসনের বলে। এবার করেছেন ১৩ রান। শুধু এ ফাইনালই নয়, আইসিসি টুর্নামেন্টের বেশির ভাগ নকআউট পর্বের ম্যাচেই নিজেকে খুঁজে ফেরেন কোহলি!
২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল ভারত। নিউজিল্যান্ডের দেওয়া ২৪০ রান তাড়া করতে নেমে ৬ বল খেলে মাত্র ১ রান করেই ফিরে যান কোহলি। ভারত ম্যাচটা হারে ১৪ রানে।
২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালেও একই ছবি। পাকিস্তানের দেওয়া ৩৩৪ রানের বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মোহাম্মদ আমিরের বলে পয়েন্টে শাদাব খানের হাতে ক্যাচ দেওয়ার আগে কোহলি করেছিলেন ৯ বলে ৫ রান। ভারত ম্যাচটা হেরেছিল ১৮০ রানে। অধিনায়ক হিসেবে আইসিসির এই তিনটি নকআউট ম্যাচেই ব্যর্থ কোহলি।
অধিনায়কত্ব পাওয়ার আগেও আইসিসি টুর্নামেন্টের নকআউট পর্বে ব্যর্থ হয়েছেন কোহলি। ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে করেছিলেন ১৩ বলে ১ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হার ৯৫ রানে। ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালেও বড় ইনিংস খেলতে পারেনি কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে ৩৪ বলে করেছিলেন ৪৩ রান করলেও ভারত অবশ্য ম্যাচ জিতেছিল ৫ রানে। ২০১১ বিশ্বকাপ ভারত জিতেছিল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ফাইনালে তরুণ কোহলির ব্যাট থেকে এসেছিল ৪৯ বলে ৩৫ রান।
গত এক দশকে বিশ্ব ক্রিকেটে নিজেকে অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করেছেন কোহলি। তিন সংস্করণেই একমাত্র ব্যাটসম্যান, যাঁর পঞ্চাশোর্ধ্ব গড়। এই কোহলি আইসিসির নকআউট পর্ব এলেই কেন যেন বোতলবন্দী হয়ে যান! আইসিসির সর্বশেষ ছয়টি টুর্নামেন্টের নকআউট পর্বে একটিতেও ফিফটিও পাননি ভারতীয় ব্যাটিং সেনসেশন। কোহলির ব্যর্থতার খেরোখাতায় এবার যোগ হলো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটাও!

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪০ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে