
২০২৩ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে পড়েছিল বাংলাদেশ-অস্ট্রেলিয়া। সেবার অষ্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। দুই বছর পর হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল দুটি পড়েছে একই গ্রুপে। আজ বছরের প্রথম দিনই অজিদের হুমকি দিয়ে রেখেছে বাংলাদেশ।

১৮ জানুয়ারি শুরু হচ্ছে দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের ব্যস্ততা এখন তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। আইসিসির ইভেন্টটির আগে শ্রীলঙ্কার সঙ্গে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।সুমাইয়া আক্তারের নেতৃত্বাধীন বাংলাদেশ আজ মিরপুরে অফিশিয়াল ফটোসেশন করেছে। সেই ফটোসেশনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘অস্ট্রেলিয়া হোক বা যে–ই হোক, আমাদের খেলাটা আমরা খেললে তারা অন্তত বাংলাদেশের গ্রুপে পড়ার কথা ভেবে ভয় পাবে।’
২০২৪ সালের ২২ ডিসেম্বরে মালয়েশিয়ার বায়ুমাস ক্রিকেট ওভালে ভারতের কাছে হেরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে রানার্সআপ হয় বাংলাদেশ। টি-টোয়েন্টি সংস্করণের সেই টুর্নামেন্টেও অধিনায়ক ছিলেন সুমাইয়া। এবার তাঁর নেতৃত্বে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে মালয়েশিয়ায়। এশিয়া কাপ থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন সুমাইয়া। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা যেহেতু মালয়েশিয়ায় গিয়েছিলাম, এই দিক থেকে এটা কিছুটা হলেও সুবিধা পাব।’
মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এরই মধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। ১৬ দলের এই বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে ‘ডি’ গ্রুপে। ১৮ জানুয়ারি নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। ২০ ও ২২ জানুয়ারি অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলবেন সুমাইয়া, হাবিবা ইসলাম পিংকিরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের গ্রুপে পড়েছে মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে