শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ দল। কিন্তু মাঠের খেলা থেকে শুরু করে ট্রফি হাতে নিয়েও ‘টাইমড আউটের’ বিতর্কিত উদ্যাপন করেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ব্যাপারটি দৃষ্টি এড়ায়নি বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। তিনি পরামর্শ দিয়েছেন, টাইমড আউটের সেই ঘটনা থেকে এখন লঙ্কানদের বেরোনো উচিত।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে আজ বাংলাদেশকে ২৮ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। তাওহীদ হৃদয়ের আউটের পরও লঙ্কানরা টাইমড আউটের সেই উদ্যাপন করেছে—হাত দিয়ে ঘড়ির দিকে ইঙ্গিত করে। ট্রফি জয়ের পর পুরো দলই করেছে একই উদ্যাপন। টি-টোয়েন্টির পর দুই দলের মধ্যে আছে ওয়ানডে ও টেস্ট সিরিজও। সব মিলিয়ে এই সময়ে শ্রীলঙ্কার এমন অঙ্গভঙ্গি ও বিতর্কিত মনোভাব কীভাবে সামলাবেন শান্ত?
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সে প্রসঙ্গে শান্ত বললেন, ‘আক্রমণাত্মকভাবে সামলানোর কিছু নেই। আমার মনে হয় ওরা যেটা করছে, টাইমড আউট নিয়েই তো দেখিয়েছে, ওটা থেকে বেরোতে পারেনি। আমার মনে হয়, বের হওয়া উচিত, বর্তমানে থাকা উচিত। আমরা ক্রিকেটের নিয়মের বাইরে কিছু করিনি (টাইমড আউট নিয়ে)। এটা নিয়ে একটু বেশিই মাতামাতি করছে, করুক। এটা নিয়ে আমরা চিন্তিত না।’
শ্রীলঙ্কার বোলারদের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে কোনো ঘাটতি ছিল কি না, সে প্রশ্নও এসেছে সংবাদ সম্মেলনে। শান্ত অবশ্য জানিয়েছেন, ভিডিও দেখা থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতিই নিয়েছিলেন ব্যাটাররা। কিন্তু নুয়ান তুশারার একটি ওভারে ৩ উইকেট হারানোয় কোনো পরিকল্পনা করার সুযোগ পাননি মাঝপথে।
এমন দৃশ্য সামনে আর দেখা যাবে না বললেন শান্ত, ‘সব সময় কিন্তু এ রকম হয় না। আজকে দেখেন আগের ওভারে একটা উইকেট পড়েছে, পরের ওভারে তিনটা উইকেট পড়েছে। সাধারণত এতগুলো উইকেট পড়ে না। আজকে একটু বেশি উইকেট দিয়ে ফেলেছি। কিন্তু আমার মনে হয়, প্রত্যেক ব্যাটার ভালো প্রস্তুতি নিয়ে আসে ওই বোলারের বিপক্ষে। ওই একটা ওভারে পরিকল্পনা করারও কোনো সুযোগ ছিল না। টানা ৩ বলে ৩ উইকেটে পড়ে গেছে। মনে হয় না যে ভবিষ্যতে এ রকম কিছু ঘটবে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে