ফিফা বর্ষসেরা খেলোয়াড় হলেন রবার্ট লেভানডফস্কি। সেরা হওয়ার পথে লেভা টপকেছেন লিওনেল মেসি ও মোহামেদ সালাহকে।
ব্যালন ডি'অর না জেতায় আক্ষেপ ছিল লেভানডফস্কির মনে। বায়ার্ন মিউনিখ তারকার সেই আক্ষেপ এবার কিছুটা হলেও দূর হলো। ২০২১ সালে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন এই পোলিশ তারকা। গত বছরও এই পুরস্কার জিতেছিলেন লেভা।
ব্যালন ডি'অর জেতার পর ফিফা বর্ষসেরার দৌড়ে অনেকে এগিয়ে রেখেছিলেন মেসিকে। কিন্তু লেভার কাছে এবার হার মানতে হলো মেসিকে। গত মৌসুমে একের পর এক গোল করে একাধিক রেকর্ড ভাঙেন লেভা।
নারীদের ফিফা দ্য বেস্ট খেতাব জিতেছেন বার্সার স্প্যানিশ তারকা এলেক্সিয়া পুতেয়াস। এর আগে ব্যালন ডি'অরও জিতেছিলেন তিনি।
বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন চেলসিকে চ্যাম্পিয়নস লিগ জেতানো জার্মান কোচ থমাস টুখেল। আর সেরা গোলের পুসকাস এওয়ার্ড জিতেছেন সেভিয়ার আর্জেন্টাইন তারকা এরিক লামেলা। তবে যে গোলের তিনি জন্য পুরস্কার জিতেছেন সেটি করেছিলেন টটেনহামের হয়ে৷

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে