মিশরীয় ফুটবলের নাম উঠতেই যাঁর ছবি সবার চোখে ভেসে ওঠে, তিনি মোহামেদ সালাহ। টানা কয়েক মৌসুম অবিশ্বাস্য খেল দেখিয়ে নিজেকে বর্তমান সেরাদের কাতারে নিয়ে এসেছেন লিভারপুলের এই তারকা স্ট্রাইকার।
এবার সালাহকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানালেন ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটন। রাজকীয় দম্পতির আয়োজিত আর্থশট এনভায়রনমেন্টাল অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে সালাহকে দাওয়াত করেন তাঁরা।
লন্ডনের আলেকজান্দ্রা প্রাসাদে ‘রিভাইভ আওয়ার ওশান’ বিভাগের জন্য এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রিন্স উইলিয়াম ও কেটের সঙ্গে সৌজন্যমূলক আড্ডা দেন মিশরীয় ফুটবলের রাজা সালাহ। এ সময় সালাহর সঙ্গে ছিলেন তাঁর এজেন্ট রামি আব্বার।
সালাহ তাঁর বক্তব্যে বলেন, ‘মিশর সমুদ্র রক্ষায় সোচ্চার। আমি আমার দেশের মানুষকে সব সময়ই বার্তা দিয়ে থাকি, যদি পরিবেশ রক্ষা করা না যায়, তাহলে মহাসাগরে মাছের চেয়ে প্লাস্টিক বেশি থাকবে।’ সালাহর কথা শুনে করতালি দেন ফুটবলপ্রেমী প্রিন্স উইলিয়াম।
অনুষ্ঠান থেকে ফেরার পর প্রিন্স উইলিয়াম ও তাঁর পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সালাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে লেখেন, ‘আর্থশট ইভেন্টে অংশ নেওয়া গর্বের বিষয়। আমি কেমব্রিজের ডিউক ও ডাচেসের কাছে কৃতজ্ঞ বিশ্বকে আরও উন্নত করতে তাঁদের প্রচেষ্টার জন্য এবং মহাসাগরকে পুনরুজ্জীবিত করতে প্রথম অনুষ্ঠানে বিজয়ীদের হাতে উপহার দিতে আমাকে আমন্ত্রণের জন্য। সবাইকে অভিনন্দন ও শুভকামনা।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে