আগামী মাসে বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপের আগে সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। তবে সেটি শেষ পর্যন্ত হচ্ছে না। তার পরিবর্তে কম্বোডিয়ার বিপক্ষে তাদের মাঠে প্রীতি ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।
গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল টিমস কমিটির ১৬তম সভায় বিষয়টি নিশ্চিত করা হয়। এ ব্যাপারে বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘আমরা বেশ কয়েকটি ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। শেষ পর্যন্ত ফিফা উইন্ডোর মধ্যে ১৫ জুন কম্বোডিয়ার সঙ্গে একটি প্রীতি ম্যাচের ব্যবস্থা হয়েছে।’
ভারতের বেঙ্গালুরুতে ২১ জুন থেকে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। তার আগে কম্বোডিয়া সফরে ১৫ জুন ম্যাচটি খেলবেন জামাল ভূঁইয়ারা। এর পরদিন সেখান থেকে ভারতে যাবে বাংলাদেশ। সৌদি আরব রাজি থাকলেও মূলত আবহাওয়া ও অন্যান্য কিছু বিষয় বিবেচনা করে দেশটিতে যাওয়া হচ্ছে না কাবরেরার দলের।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুম শেষ হবে ৩ জুন। সাফ ফুটবলকে সামনে রেখে এর পরদিন থেকে বসুন্ধরা কিংসের মাঠ কিংস অ্যারেনায় অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। দেশেই প্রস্তুতি নেওয়ার ব্যাপারে নাবিল আহমেদ বলেছেন, ‘প্রিমিয়ার লিগ শেষ হবে ৩ জুন, পরদিন থেকে কিংস অ্যারেনায় ট্রেনিং ক্যাম্প শুরু হবে।’
গত মার্চের ফিফা উইন্ডোতে সিলেটে সিশেলসের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। তার আগে জামাল ভূঁইয়ারা ট্রেনিং ক্যাম্প করেছিলে সৌদিতে। সাফের আগে এবারও সেখানে যাওয়ার কথা ছিল তাঁদের।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে