লিওনেল মেসি প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) নাম লেখানোর পর মাঠের বাইরের সব আনুষ্ঠানিকতা শেষ। মাঠের লড়াইয়ে নামার আগে কাল অনুশীলনে পুরোনো ‘শত্রু’ সার্জিও রামোসদের সঙ্গে ঘাম ঝরিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। একসঙ্গে শুধু অনুশীলনই নয় মেসিকে নিজের বাসাতে থাকার প্রস্তাবও দিয়েছেন রামোস।
পিএসজির প্রথম অনুশীলনে কাল সাবেক ক্লাব প্রতিদ্বন্দ্বী সার্জিও রামোস, জাতীয় দলের সতীর্থ আনহেল দি মারিয়াদের সঙ্গে অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছেন মেসি। মেসির অনুশীলনের বেশ কিছু ছবি ও ভিডিও অফিশিয়াল টুইটারে পোস্ট করেছে পিএসজি।
ভিডিওতে দেখা যায় মাঠের অনুশীলনে নামার আগে মেসিকে স্বাগত জানান সতীর্থ কিলিয়ান এমবাপ্পে, কেইলর নাভাস, নেইমার ও রামোসরা। ভিডিওতে জিমে রামোসের সঙ্গে হাস্যোজ্জ্বল মেসিকে কথা বলতেও দেখা যায়। পরে অনুশীলনে নেইমার, দি মারিয়াদের সঙ্গে বল নিয়ে কিছুক্ষণ কারিকুরি করেন। অনুশীলনের ফাঁকে আড্ডায় মেতে ওঠেন জাতীয় দলের সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস ও আনহেল ডি মারিয়ার সঙ্গেও। গত মাসে জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা জয়ের পর এই প্রথম মাঠে নামলেন সাবেক বার্সেলোনা তারকা।
লিগ ওয়ানে গত ৮ তারিখ ট্রয়েসের বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছে পিএসজি। আগামী রোববার ঘরের মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্ট্রাসবুর্গের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। সবকিছু ঠিকঠাক থাকলে এই ম্যাচেই হয়তো মেসিকে পিএসজির জার্সি গায়ে খেলতে দেখা যাবে!

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে