ফুটবল ক্যারিয়ারে কিছুদিন পরপরই বর্ণবাদী আচরণের শিকার হওয়ার খবরের শিরোনাম হন ভিনিসিয়ুস জুনিয়র। এই অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা পোড়ায় রিয়াল মাদ্রিদ ফুটবলারকে। ভিনিসিয়ুসের আহ্বান, যদি বর্ণবাদী আচরণ বন্ধ না হয়, ২০৩০ ফিফা ফুটবল বিশ্বকাপ যেন স্পেন থেকে সরিয়ে নেওয়া হয়।
২০৩০ ফিফা ফুটবল বিশ্বকাপ পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথভাবে আয়োজন করবে স্পেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিনিসিয়ুস বলেছেন, ‘২০৩০ সাল পর্যন্ত আমাদের পরিবর্তনের অনেক জায়গা আছে। আশা করি, স্পেন মানসিকভাবে আরও বিকশিত হবে এবং বুঝতে পারবে যে গায়ের রঙের কারণে কাউকে অপমান করা কতটা গুরুতর।’
ভিনি বলেন, ‘যদি ২০৩০ সালের মধ্যে পরিস্থিতির উন্নতি না হয়, আমি মনে করি আমাদের (বিশ্বকাপ) ভেন্যু সরিয়ে নিতে হবে। কারণ, যদি কোনো খেলোয়াড় এমন একটি দেশে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ না করে এবং নিরাপদ বোধ না করে, যেখানে তারা বর্ণবাদের শিকার হতে পারে, তবে এটি কিছুটা কঠিন।’
স্পেনে রিয়ালের হয়ে খেলার সময় প্রতিপক্ষের সমর্থকদের কাছ থেকে অসংখ্যবার বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভিনিসিয়ুস। ২০২৩-২৪ মৌসুমে ভ্যালেন্সিয়ায় বৈষম্যমূলক এমন এক ঘটনায় তিন সমর্থককে আট মাসের কারাদণ্ড দেন স্পেনের একটি আদালত। বার্সেলোনা, সেভিয়া, মায়োর্কা, রিয়াল ভায়াদোলিদ, আতলেতিকো মাদ্রিদের মাঠেও বিভিন্ন সময়ে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভিনি।
ভিনিসিয়ুস অবশ্য জানিয়েছেন, বেশির ভাগ মানুষই বর্ণবাদী নয়, একটি ছোট অংশ এ কাজ করে। ২৪ বছর বয়সী এই তারকা ফুটবলার বলেন, ‘স্পেনে অনেক মানুষ আছে, যাদের বেশির ভাগই বর্ণবাদী নয়। ছোট একটি গোষ্ঠী আছে, যারা এমন একটি দেশের ভাবমূর্তিকে প্রভাবিত করে। আমি রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে ভালোবাসি। স্পেনকে ভালোবাসি, এখানে পরিবারের সঙ্গে বসবাস করার জন্য সবচেয়ে ভালো পরিবেশ রয়েছে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৪ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৫ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৬ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৬ ঘণ্টা আগে