মরক্কোর বিপক্ষে গোলশূণ্য ড্র করলো গেল বিশ্বকাপের রানার আপ ক্রোয়েশিয়া। পুরো ম্যাচে আক্রমণ-পাল্ট আক্রমণে খেলা হলেও কোনো দলই গোল করতে পারেনি।
আল বায়েত স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে মরক্কো-ক্রোয়েশিয়া পয়েন্ট ভাগা ভাগি করে নিল। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ক্রোয়েশিয়া। ম্যাচের প্রথম সুযোগটাও পায় তারা। ১৭ মিনিটে ইভান পেরিসিচের নেওয়া শটটি অল্পের জন্য বারের ওপর দিয়ে যায়।
তবে ১৮ মিনিটে সুবর্ণ এক সুযোগ পেয়েছিল মরক্কো। হাকিম জিয়েশ এর দুর্দান্ত ক্রসটিতে ঠিক মতো মাথা লাগাতে পারেননি ইউসুফ এন-নেসিরি। পরে দু দলেই আক্রমণ-পাল্টা আক্রমণ করলেও ফাইনাল থার্ডে গিয়ে খেই হারিয়ে ফেলে তাদের ফরোয়ার্ডরা। বিরতিতে যাওয়ার আগে আরও দুটি সুযোগ পেয়েছিলেন লুকা মডরিচ-পেরিসিচরা।
প্রথম সুযোগটা পান ফরোয়ার্ড নিকোলা ভ্লাসিক। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে তাঁর নেওয়া দুরন্ত শটটি সেভ করেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। এর দুই মিনিট পর মডরিচের নেওয়া জোরালো শটও অল্পের জন্য বারের ওপর দিয়ে চলে যায়। ফলে গোলশূণ্য ড্র নিয়েই বিরতিতে যেতে হয় দলকে।
বিরতির পর দুই দল আক্রমণের পর আক্রমণ করে। কিন্তু কোনোভাবেই জয়ের জন্য গোলের দেখা পায়নি দল দুটি। ৫১ মিনিটে নওসাইরে মাজরাউইয়ের হেড নিলে তা ধরে ফেলেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। আর ৬৪ মিনিটে আশরাফ হাকিমির বুলেট গতির শট পাঞ্চ করে দলকে আবারও রক্ষা করেন গোলরক্ষক লিভাকোভিচ। ফলে ড্র নিয়েই দুই দলকে মাঠ ছাড়তে হয়।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে