২০১৯ দলবদলে আতলেতিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় এসেছিলেন আঁতোয়ান গ্রিজমান। যে আশা নিয়ে বার্সা তাঁকে এনেছিল সেটা পূরণ করতে হয়নি। এদিকে নতুন মৌসুম শুরু হতে বেশি সময় আর বাকি নেই। এর মধ্যে গ্রিজমানের বার্সায় থাকা না থাকা নিয়েও আছে অনিশ্চয়তা। তবে গ্রিজমানও জানিয়েছেন, অন্য কোনো ক্লাব নয়, তিনি পুরোনো ক্লাব আতলেতিকো মাদ্রিদেই ফিরতে চান।
বার্সার আর্থিক অবস্থার অবনতি হচ্ছে দিনকে দিন। বড় অঙ্কের বেতন দিয়ে গ্রিজমানকে রাখতে তাই অনীহা স্প্যানিশ ক্লাবটির। বর্তমানে ক্লাবটিতে লিওনেল মেসির পর সবচেয়ে বেশি বেতন পান গ্রিজমান। নতুন মৌসুম শুরুর আগে গ্রিজমানকে নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে পোঁছাতে পারেনি বার্সা। এর মধ্যে ৩০ বছর বয়সী ফরাসি তারকাকে নিয়ে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) আর ইংল্যান্ডের কয়েকটি ক্লাবের আগ্রহের কথাও শোনা যাচ্ছে। তবে গ্রিজমান জানিয়েছেন, তিনি পুরোনো ক্লাব আতলেতিকো মাদ্রিদেই ফিরতে চান।
বার্সেলোনা ভিত্তিক জাতীয় দৈনিক ‘স্পোর্ট’ গ্রিজমানের এই বিষয়টি নিশ্চিত করেছে। দৈনিকটি জানিয়েছে, গ্রিজমান বার্সা কর্তৃপক্ষকে বলেছেন, ‘তিনি তখনই ন্যু ক্যাম্প ছাড়বেন, যখন তাঁর আতলেতিকোতে ফিরে যাওয়া নিশ্চিত হবে।’
নতুন মৌসুম শুরুর আগে আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনে একজন গোল স্কোরারের দিকে পাখির চোখ করছেন। লুইস সুয়ারেজের কাছ থেকে গোল করার চাপ কমাতে তাই পুরোনো সৈনিক গ্রিজমানকে ফেরাতে মুখিয়ে আছেন সিমিওনে। বার্সাতে আসার আগে ২০১৪-২০১৯ সাল পর্যন্ত দুজনের জুটিটা ভালোই জমেছিল। নতুন করে আবার গ্রিজমানকে নিয়ে স্বপ্ন দেখছেন এই আর্জেন্টাইন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে