এই পৃথিবীর সবচেয়ে রূঢ় সত্য-মৃত্যুর কোনো দিনক্ষণ নেই। কখন কে দুনিয়া ছাড়বেন, তা শুধু পরম সৃষ্টিকর্তাই জানেন। বয়স কোনো বিবেচ্য বিষয়েই নয়। যেমনটা ফ্রান্সের এলিট রেফারি ইয়োহান হামেলের সঙ্গে ঘটল। আজ মাত্র ৪২ বছর বয়সে দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুকে আলিঙ্গন করেছেন তিনি।
গতকাল সন্ধ্যায় অনুশীলনের সময় স্ট্রোক করেছিলেন হামেল। কয়েক ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ না ফেরার দেশে গেছেন তিনি। তাঁর মৃত্যুতে সমবেদনা জানিয়েছে এলিট ফুটবল এবং রেফারির সংগঠন (সেইফ)। বিবৃতিতে বলেছে, ‘অত্যন্ত শোকের সঙ্গে জানাচ্ছি, আমাদের সহকর্মী এবং বন্ধু লিগ ওয়ানের রেফারি ইয়োহান হামেল ৪২ বছর বয়সে মারা গেছেন। তার পরিবার, আত্মীয়স্বজন এবং বন্ধুদের প্রতি সেইফ জানাচ্ছে গভীর সমবেদনা। ইয়োহান আপনাকে আমরা মিস করব।’
ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইসহ (পিএসজি) বিভিন্ন ক্লাব হামেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে ক্লাবটি লিখেছে, ‘ইয়োহান হামেলের পরিবার এবং আত্মীয়দের পাশে আমরা আছি। একই সঙ্গে ফ্রান্সের সকল রেফারির পাশেও আছি।’
২০১১ থেকে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছিলেন হামেল। ২০১৬ তে ফ্রান্সের এলিট রেফারির সদস্য হয়েছিলেন তিনি। লিগ ওয়ানের ১৩৫ ম্যাচ এবং লিগ টুয়ের ৮৫ ম্যাচ পরিচালনা করেছিলেন এই ফরাসি রেফারি। এ ছাড়া চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও দায়িত্ব পালন করেছেন তিনি। সব মিলিয়ে ৩০০ এর ওপরে ম্যাচ পরিচালনা করেছেন এই ফরাসি রেফারি।
২ নভেম্বর, সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের রিয়াল মাদ্রিদ-সেল্টিক ম্যাচ পরিচালনা করেছিলেন হামেল। এর আগে পিয়েরে মৌরি স্টেডিয়ামে ৬ নভেম্বর লিগ ওয়ানের লিল-রেনে ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন। সর্বশেষ ১৩ নভেম্বর পার্ক দে প্রিন্সেসে লিগ ওয়ানের পিএসজি-রেনে ম্যাচে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির দায়িত্ব পালন করেছিলেন তিনি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে