অলিম্পিকের সোনা জিতেছেন, কিন্তু কোন উদযাপন নেই ২১ বছর বয়সী উতা আবের। জাপানি তরুণী জুডোকার নজর তখন ছেলেদের ৬৬ কেজি শ্রেণিতে। কারণ সেই ইভেন্টের ফাইনালে লড়ছেন উতার ভাই হিফুমি আবে। উতার ইচ্ছা ভাই জিতলে তাঁকে নিয়েই করবেন সোনা জয়ের উদযাপন, তাই গলা ফাটিয়ে সমর্থন ম্যাটের বাইরে থেকে।
উতার সমর্থন বিফলে যেতে দেননি ২৩ বছর বয়সী হিফুমি। জর্জিয়ার ভাহা মারভেলাশভিলিকে কুপোকাত করে বোনের মতো নিজেও জিতেছেন অলিম্পিকে সোনা। তাতেই হয়ে গেছে ইতিহাস। জাপানের অলিম্পিক ইতিহাসে উতা ও হিফুমিরাই প্রথম ভাই-বোন যারা একই দিনে জিতলেন অলিম্পিকে সোনা।
টোকিওর নিপ্পন বুদোকান স্টেডিয়ামে আজ নারীদের ৫২ কেজি শ্রেণিতে সোনা জেতেন উতা। জুডোতে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ফ্রান্সের আমানদিন বুচারকে হারান উতা। ফাইনালে কঠিন এক লড়াইয়ে বুচারকে শেষ পর্যন্ত গোল্ডেন ইপ্পনে হারান উতা। মারভেলাশভিলিকে হিফুমি হারিয়েছেন ওয়াজা-আরি পয়েন্টে।
নারীদের ৫২ কেজি শ্রেণিতে উতাই সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন এবং একই ক্যাটাগরিতে জাপানের প্রথম সোনাজয়ী জুডোকা। ২০০৮ বেইজিং অলিম্পিকে মাসাতো উচিশিবার পর ৬৬ কেজিতে হিফুমিই প্রথম জাপানি যিনি এই শ্রেণিতে সোনা জিতেছেন।
সোনা জয়ের পর এই হিফুমি বলেন, ‘আমার মনে হয় আমরা দুই ভাই-বোন ইতিহাসের অংশ হয়ে গেছি, আমরা ইতিহাস বদলে দিয়েছি।’। আর নিজের সবচেয়ে কঠিন প্রতিপক্ষকে হারিয়ে তাঁকে শ্রদ্ধা জানাতে ভোলেননি উতা, ‘বুচার্ড এমন একজন প্রতিপক্ষে যাকে আমি সব সময় শ্রদ্ধা করি। তাঁকে যে শেষ পর্যন্ত হারিয়ে সোনা জিতেছি তাতে আমি ভীষণ আনন্দিত।’
শুধু অলিম্পিকেই নয়, ২০১৮ সালে বিশ্ব চ্যাম্পিয়নেও সোনা জিতেছিলেন হিফুমি ও উতা। ২০১৭ সালে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন হিফুমি। পরের বছর বিশ্ব সেরা হওয়ার লড়াইয়ে তাঁর সঙ্গে যোগ দেন উতা। টানা ৪৮ ভিনদেশি প্রতিপক্ষের বিপক্ষে জয়ে এখন ভাইকেও ছাপিয়ে গেছেন উতা।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে