
আমাজনের দাতব্য প্রকল্প ‘আমাজন স্মাইল’ বন্ধের সিদ্ধান্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, চলমান অর্থনৈতিক সংকটে খরচ কমানোর অংশ হিসেবেই প্রকল্পটি বাতিলের পথে হাঁটছে এই ই-কমার্স জায়ান্ট।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, আমাজন সব খাত থেকেই খরচ কমানোর চেষ্টা করছে। ‘আমাজন স্মাইল’ প্রকল্পটির মাধ্যমে বিক্রীত প্রতিটি পণ্যের মূল্যের দশমিক ৫ শতাংশ দাতব্য সংস্থায় চলে যেত।
গ্রাহকদের ই-মেইলের মাধ্যমে নতুন এই সিদ্ধান্ত জানিয়েছে আমাজন কর্তৃপক্ষ। ই-মেইলে বলা হয়েছে, ‘আমাজন স্মাইল’ আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চালু থাকবে। ই-মেইলে আরও বলা হয়, ‘আমরা যেমন আশা করেছিলাম, এই প্রকল্প গত এক দশকে তেমন প্রভাব তৈরি করতে পারেনি।’
২০১৩ সাল থেকে ‘আমাজন স্মাইল’ প্রকল্পের মাধ্যমে মোট ৪০ কোটি ডলার অনুদান দিয়েছে আমাজন। অপেক্ষাকৃত বড় অলাভজনক প্রতিষ্ঠানগুলো এই অনুদানের বড় অংশ পেয়েছে। ছোট প্রতিষ্ঠানগুলো তুলনামূলক কম অনুদান পেয়েছে। আমাজন স্মাইল প্রকল্পের শেষ মাসে দাতব্য সংস্থাগুলো আমাজন থেকে এককালীন অনুদান হিসেবে তিন মাসের অনুদানের সমপরিমাণ অর্থ পাবে। বলা হচ্ছে, এটি সংস্থাগুলোর জন্য অনেকটা ‘বিদায়ী’ অনুদান।
প্রকল্পটি বন্ধ হয়ে গেলে এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকা বেশ কিছু কর্মী ছাঁটাই করা হবে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি রেকর্ড ১৮ হাজার কর্মীকে চাকরিচ্যুত করার প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে আমাজন।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৪ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে