অ্যান্ড্রয়েডের পর এবার আইওএস অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসও নিজেদের অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে যুক্ত করার সুবিধা এনেছে মাইক্রোসফট। মূলত নিজস্ব ‘ফোন লিংক’ অ্যাপের আইওএস সংস্করণ উন্মুক্ত করেছে মাইক্রোসফট। ফলে আইফোনের আইমেসেজে আসা মেসেজ বা ফোনের অন্যান্য নোটিফিকেশন উইন্ডোজ কম্পিউটার ও ল্যাপটপে দেখা যাবে।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ‘ফোন লিংক’ অ্যাপের মাধ্যমে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা ল্যাপটপ ও কম্পিউটারের সঙ্গে আইফোন যুক্ত করা যাবে। তবে সব আইওএসের সংস্করণের আইফোনে অ্যাপটি ব্যবহার করা যাবে না। ন্যূনতম ‘আইওএস ১৪’ এবং এর পরবর্তী সংস্করণের অপারেটিং সিস্টেমের আইফোনে ব্যবহার করা যাবে অ্যাপটি।
এই সুবিধা পেতে অ্যাপলের অ্যাপ স্টোর থেকে মাইক্রোসফটের ‘ফোন লিংক’ অ্যাপটি নামাতে হবে। অ্যাপটি চালুর পর উইন্ডোজ কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে ব্লু-টুথের মাধ্যমে আইফোন সংযুক্ত করতে হবে। আগামী মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে সকল আইওএস ব্যবহারকারী এই সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।
এর আগে, পিসির সঙ্গে অ্যান্ড্রয়েডের ফাইল শেয়ারের ‘নিয়ারবাই অ্যাপ’ নিয়ে আসে গুগল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, উইন্ডোজ ১০— এর ৬৪ বিট ও উইন্ডোজ ১১— এর ব্যবহারকারীরা ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তাদের অ্যাপ স্টোর থেকে অ্যাপটি নামিয়ে নিয়ে ব্যবহার করতে পারবেন। পিসি থেকে নামাতে হলে যেতে হবে এই লিংকে।
গুগলের প্লে-স্টোরে আগে থেকেই পাওয়া যেত এই অ্যাপ। ব্যবহারকারীরা অন্য অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে ফাইল শেয়ারের সুবিধা পেতেন এই অ্যাপের মাধ্যমে। এবার এই অ্যাপের মাধ্যমে উইন্ডোজের সঙ্গেও করা যাবে ফাইল আদানপ্রদান। তবে ডিভাইস দু’টির সর্বোচ্চ দূরত্ব ১৬ ফুট পর্যন্ত হতে পারবে। অ্যাপটি আপাতত যুক্তরাষ্ট্রসহ অল্প কিছু দেশে চালু হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৬ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে