তথ্য ফাঁসের অভিযোগ ও প্রতিযোগী কোম্পানিগুলোর তৎপরতা—সবকিছু মিলিয়ে কিছুটা চাপের মধ্যে আছে অডিওভিত্তিক চ্যাটরুম অ্যাপ ক্লাবহাউস। তারপরও হঠাৎ জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাওয়া কোম্পানিটি নিজেদের বিকশিত করতে নানা রকম উদ্যোগ নিচ্ছে। এরই অংশ হিসেবে আগামী মে মাসে প্রতিষ্ঠানটির এক বছর পূর্তির সময় অ্যান্ড্রয়েড অ্যাপে চালু হতে যাচ্ছে ক্লাবহাউস।
এ সম্পর্কিত প্রতিবেদনে ব্লুমবার্গ জানায়, টুইটার বারবার চেষ্টা চালিয়েছে ক্লাবহাউসকে অধিগ্রহণ করতে। ফার্ম সেন্সর ডেটার তথ্যমতে, জানুয়ারি পর্যন্ত অ্যাপটি ২৩ লাখ বার ডাউনলোড হয়েছে। ২০২০ সালের মে মাসে চালু হওয়া অ্যাপটির বর্তমান বাজারমূল্য এখন ১০ কোটি ডলারের বেশি। আর এতেই এর ওপর নজর পড়ে টুইটারের। এ জন্য প্রায় ৪০০ কোটি ডলার খরচ করতেও রাজি ছিল টুইটার। কিন্তু কয়েক মাস আলোচনা চললেও তা আলোর মুখ দেখেনি শেষ পর্যন্ত।
এদিকে বিনিয়োগকারীদের কাছ থেকে তহবিল সংগ্রহের চেষ্টা চালাচ্ছে ক্লাবহাউস। আলোচিত এই অ্যাপে পাবলিক ও প্রাইভেট অডিও চ্যাটরুম রয়েছে। এতে কথোপকথন রেকর্ড করা হয় না। তবে বেশ কিছু তারকার কথাবার্তা ইউটিউবে আপলোড করা হয়েছে। অ্যাপটিতে লাইভ ডিজে পার্টি, সেলিব্রিটি টক শো ও স্পিড ডেটিংয়ের মতো অডিওভিত্তিক কার্যক্রম চালানোর সুযোগ রয়েছে। এ ছাড়া ভবিষ্যতে জনপ্রিয় ব্যবহারকারীদের ইনফ্লুয়েন্সার হিসেবে নিয়োগ দিতে চায় ক্লাবহাউস।
এদিকে শুধু আইওস সিস্টেমে ব্যবহার করা যায় বলে কিছুটা অসুবিধা হচ্ছিল ক্লাবহাউসের। কারণ, প্রতিযোগীদের মধ্যে টুইটার আইওস এবং অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মের জন্য টুইটার স্পেস নিয়ে উপস্থিত হয়েছে। টেলিগ্রাম অ্যাপ বাজারে ছাড়ছে টেলিগ্রাম ভয়েস চ্যাট ২।
নিউইয়র্ক টাইমস ও সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, নিজেদের এই সীমাবদ্ধতা কাটাতে ক্লাবহাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পল ড্যাভিসন বেশ কিছু পরিকল্পনা করেছেন। এর একটি হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য ক্লাবহাউসকে উন্মোচন করা। এরই মধ্যে মাইক্রোসফটেের সঙ্গে ক্লাবহাউস যোথভাবে কাজ করছে বলে জানিয়েছেন পল ড্যাভিসন। ফলে ২০২১ সালের মে মাস থেকেই গুগল পিক্সেল স্মার্টফোনগুলোতে ক্লাবহাউস পাওয়া যাবে। আস্তে আস্তে মার্কেটের অন্য অ্যান্ড্রয়েড মোবাইল ফোনেও ক্লাবহাউস অ্যাপ পাওয়া যাবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৭ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে