ব্যবহারকারীদের জন্য নিয়মিতই নতুন নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এরই ধারাবাহিকতায় এবার অ্যাপে ‘রিয়েল টাইম’ অডিও চ্যাটের সুবিধা আনছে প্ল্যাটফর্মটি। শিগগিরই এই সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
ডব্লিউএবেটা ইনফো’র প্রতিবেদন অনুযায়ী, গুগল প্লে-স্টোরে হোয়াটসঅ্যাপের বেটা ২.২৩.৭.১২ সংস্করণে অডিও চ্যাটের সুবিধাটি দেখা গিয়েছে। ধারণা করা হচ্ছ শিগগিরই এই সুবিধা সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ ও কলিং ফিচার থাকলেও নতুন এই সুবিধা আলাদা করে ঠিক কী সুবিধা আনছে তা বিস্তারিতভাবে জানা যায়নি।
এদিকে আইফোনে ভিডিও ধারণ করে পাঠানোর সুবিধা আনছে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ফলে আইফোন ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ থেকেই সর্বোচ্চ ৬০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও ধারণ করে পাঠাতে পারবেন। সুবিধাটি আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ ম্যাকের প্রতিবেদন অনুযায়ী, সাধারণত আইফোনে সংরক্ষিত ভিডিও থেকে হোয়াটসঅ্যাপে পাঠানো যায়। অর্থাৎ কোনো ভিডিও পাঠাতে হলে তা আগে থেকেই ফোনের স্টোরেজে থাকতে হতো। তবে নতুন সুবিধার ফলে আইফোন ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপেই স্বল্পদৈর্ঘ্যের ভিডিও ধারণ করে তা পাঠাতে পারবেন। এতে এন্ড টু এন্ড এনক্রিপটেড নিরাপত্তা সুবিধা থাকছে।
এর আগে ডেস্কটপ সংস্করণ ব্যবহারকারীদের জন্য নিজেদের অ্যাপ হালনাগাদ করে হোয়াটসঅ্যাপ। নতুন সংস্করণটিতে কম্পিউটার থেকে সর্বোচ্চ ৩২ জনের সঙ্গে অডিও কল এবং ৮ জনের সঙ্গে ভিডিও কল করা যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদন অনুযায়ী, এক ব্লগ বার্তায় মেটা জানিয়েছে, ফোনের মতো ডেস্কটপ সংস্করণেও ব্যবহারকারীরা এখন থেকে সব মেসেজ ও অডিও-ভিডিও কলে অ্যান্ড টু অ্যান্ড নিরাপত্তা সুবিধা পাবেন। এ ছাড়া সর্বোচ্চ ৩২ জনের সঙ্গে অডিও কল এবং ৮ জনের সঙ্গে ভিডিও কল করা যাবে। ফলে ব্যবহারকারীরা নিরাপদে বার্তা আদান-প্রদানের পাশাপাশি কথাও বলতে পারবেন।
নতুন সংস্করণে ‘কল শিডিউল’ সুবিধাও কাজ করবে। ফলে নির্দিষ্ট ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপে আগে থেকেই ভিডিও কলের লিংক পাঠানো যাবে। ফলে আমন্ত্রিত ব্যক্তিরা নির্দিষ্ট সময়ে লিংকে ক্লিক করে সরাসরি ভিডিও কলে অংশ নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ আশা করছে, এই সুবিধা চালুর ফলে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা আরও বাড়বে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৫ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে