
প্রথমে ব্রাউজারের মাধ্যমে ফেসবুক হেল্প সেন্টারে প্রবেশ করুন। তারপর ‘হোয়াট ইজ এ ভেরিফায়েড পেজ অর প্রোফাইল’ লিখে সার্চ করুন। এর পর ‘হাউ পেজেস অর প্রোফাইলস আর ভেরিফায়েড’ অপশনে ক্লিক করুন। এখন ‘হাউ ডু আই রিকোয়েস্ট এ ভেরিফায়েড ব্যাজ’-এ ক্লিক করুন। তারপর কনটাক্ট ফরম সিলেক্ট করে নিন। এই কনটাক্ট ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে।
এই ফরম পূরণের মধ্য দিয়েই আপনার পেজ বা প্রোফাইল ভেরিফাই করার আবেদনটি ফেসবুকের দপ্তরে জমা পড়ল। এবার আপনাকে অপেক্ষা করতে হবে ফেসবুকের দিক থেকে জবাবের জন্য। সব ঠিক থাকলে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল ভেরিফায়েড হবে। ফলে আপনি ব্লু ব্যাজ পাবেন।
ফেসবুক প্রোফাইল ভেরিফাইয়ের জন্য কনটাক্ট ফর্ম পূরণ করবেন যেভাবে—
১. আপনার প্রোফাইল নির্বাচন করুন।
২. নির্ধারিত বক্সে প্রোফাইলের লিংক দিন।
৩. কোন দেশ থেকে এটি পূরণ করা হচ্ছে, তা উল্লেখ করুন।
৪. অফিশিয়াল আইডির (যেমন—জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি) স্ক্যান কপি আপলোড করুন।
৫. এডিশনাল ইনফরমেশন বক্সে কেন ভেরিফাই করতে চান, তা উল্লেখ করুন।
৬. এবার সেন্ড বাটনে ক্লিক করে সাবমিট করুন।
তথ্য সাবমিট করার কয়েক মিনিটের মধ্যেই আপনার আবেদনের অবস্থা জানাবে ফেসবুক।
ফেসবুক পেজ ভেরিফাইয়ের জন্য কনটাক্ট ফরম পূরণ করবেন যেভাবে—
১. আপনার পেজ নির্বাচন করুন।
২. নির্ধারিত বক্সে অফিশিয়াল পেজের লিংক দিন।
৩. কোন দেশ থেকে এটি পূরণ করা হচ্ছে, তা উল্লেখ করুন।
৪. অফিশিয়াল আইডির (যেমন—ট্যাক্স এক্সেম্পশন ডকুমেন্টস, ফোন বা ইউটিলিটি বিল ইত্যাদি) স্ক্যান কপি আপলোড করুন।
৫. এডিশনাল ইনফরমেশন বক্সে কেন ভেরিফাই করতে চান তা উল্লেখ করুন।
৬. এবার সেন্ড বাটনে ক্লিক করে সাবমিট করুন।
তথ্য সাবমিট করার কয়েক মিনিটের মধ্যেই আপনার আবেদনের অবস্থা জানাবে ফেসবুক। তবে মনে রাখতে হবে কনটাক্ট ফরমে ভুল তথ্য দিলে আপনার প্রোফাইল বা পেজ ভেরিফাই হবে না। বরং আপনার প্রোফাইল বা পেজ ডিলিট করে দিতে পারে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুক সম্পর্কিত পড়ুন:

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৫ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে