
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে যান কলেজছাত্র আসিফ হোসেন। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী সব জায়গায় খোঁজ নিয়েও হদিস মেলেনি। তিনি বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানে না পরিবারের সদস্যরা। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অধ্যাপক ও নদীবিষয়ক সংগঠন রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার কুড়িগ্রাম জেলার রাজারহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এই অধ্যাপক।

৫ আগষ্ট লুটপাট ও অগ্নিসংযোগের ধ্বংসস্তূপের মধ্যেই মঙ্গলবার থেকে সাভার থানার কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রম শুরুর পর থানায় আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত ৪২টি সাধারণ ডায়েরি (জিডি) ও ১০টি অভিযোগ জমা পড়েছে।

সিলেটে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক এ টি এম তুরাবের নিহতের ঘটনায় পুলিশকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেছেন তাঁর স্বজনেরা। তবে পুলিশ সেটি মামলা হিসেবে না নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করেছে। অভিযোগে অজ্ঞাতনামা ৮-১০ জন পুলিশ সদস্যকে অভিযুক্ত করা হয়।