
এলএনজি ক্রয়-বিক্রি ও খাতের সম্প্রসারণে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করল পেট্রোবাংলা। গতকাল রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সই হয়। চুক্তিতে পেট্রোবাংলার বোর্ডসচিব রুচিরা ইসলাম এবং যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট রামন ওয়াংদি নি

ডেঙ্গু জ্বরের বিস্তার ঠেকাতে মশকনিধনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিশেষ অভিযান চলছে। আজ সোমবার তৃতীয় দিনে মেয়র মো. আতিকুল ইসলামের নেতৃত্বে কারওয়ান বাজার এলাকায় চার সরকারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা করে ২০ লাখ টাকা জরিমানা করা হয়।

ডলার-সংকটের কারণে গ্যাস খাতের দায় শোধ করতে পারছে না সরকার। শুধু পেট্রোবাংলারই দায় ৪ হাজার ৩০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। পরিণামে সংকট বাড়ছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। দায় শোধ করতে না পেরে মন্ত্রণালয় ও পেট্রোবাংলা অনেকটাই অসহায়ত্ব বোধ করছে।

দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা আছে ৩ হাজার ৭৬০ মিলিয়ন কিউবিক ফুট। কিন্তু গড়ে সরবরাহ করা হয় ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৭০০ মিলিয়ন কিউবিক ফুট। তার মধ্যে গড়ে ৬৫০ মিলিয়ন কিউবিক ফুট গ্যাস এলএনজি আকারে আমদানি করা হয়। এবং বাকি দেশীয় উৎস থেকে আসে