
কুষ্টিয়ার কুমারখালীতে গত বছর ভেজাল বীজের কারণে পেঁয়াজের ফলন কম হওয়ায় চাষিরা ক্ষতির মুখে পড়েছিলেন। তাই উপজেলার প্রধান অর্থকরী এই ফসল চাষাবাদ থেকে তাঁরা অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তবে বাজারে চড়া দাম থাকায় চলতি অর্থবছরে আবারও পেঁয়াজ চাষে ঝুঁকেছেন তাঁরা। মাঠে মাঠে এখন পেঁয়াজের চারা রোপণে চাষিরা ব্যস্

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক রাতে নয়টি শ্যালো মেশিন (সেচযন্ত্র) চুরি হয়েছে। এতে ফসল আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। এ ঘটনায় আজ শুক্রবার দুপুরে শাহিন সরদার নামের এক কৃষক বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

চট্টগ্রামের আনোয়ারায় আবাদি জমির টপ সয়েল (ফসলি জমির উপরিভাগের মাটি) বিক্রির হিড়িক পড়েছে। এতে আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে কৃষিজমি। প্রভাবশালী ভূমিখেকোরা আইনের তোয়াক্কা না করেই অবাধে চালাচ্ছে এই মাটির ব্যবসা।

কৃষি বিভাগ বলছে, চলতি বছর জেলায় রেকর্ড পরিমাণ জমিতে সরিষার আবাদ হয়েছে। বাজারে তেলের চাহিদা বেশি থাকায় গত বছরের চেয়ে এ বছর জেলায় অন্তত ৩ হাজার ৮৬৭ হেক্টরের বেশি জমিতে সরিষার চাষ হয়েছে।