
যশোরের বাঘারপাড়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার পুখুরিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন। নিহত নাজমুল হোসেন বাঘারপাড়ার ইসান মোল্লার ছেলে।

যশোরের বাঘারপাড়া-নারিকেলবাড়িয়া সড়ক ঘেঁষে, কখনো বা সড়কের ওপর বসে উপজেলা সদরের হাট। ফলে রাস্তার ওপর ভিড় জমে যানজটের সৃষ্টি হয়। আর এ যানজটের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীসহ যাত্রীদের। থানার সামনে সপ্তাহে দুদিন বসে এই হাট, যা ‘থানার হাট’ নামে পরিচিত।

যশোরের বাঘারপাড়ায় নিবন্ধন বিহীন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় একদিনে ৩১টি মোটরসাইকেল জব্দ করেছে যশোর ট্রাফিক পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সময়ে এসব মোটরসাইকেল জব্দ করা হয়।

যশোরের বাঘারপাড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে। এ সময় নিষিদ্ধ জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।