যশোরের বাঘারপাড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এফ এম আসলাম হোসেনসহ কর্মী-সমার্থকদের হুমকি-ধমকি ও তাঁর নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার ৯ নম্বর জামদিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম তিব্বতের কর্মী-সমার্থকেরা এ কাজ করেছেন বলে দাবি করছেন স্বতন্ত্র প্রার্থী এফ এম আসলাম হোসেনের। এ বিষয়ে উপজেলা রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেছেন এই প্রার্থী।
অভিযোগে উল্লেখ করেন, গত মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে ইউনিয়নের ধলগারাস্তা, দত্তরাস্তা, জামদিয়া, বরবাগসহ ১০ থেকে ১৫টি স্থানে স্বতন্ত্র প্রার্থীর আনারস প্রতীকের ঝোলানো পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এ ছাড়া নৌকা প্রতীকের সমর্থকেরা লগি-বইঠা ও দেশীয় অস্ত্র নিয়ে আনারস প্রতীকের কর্মী-সমার্থক ও ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন।
আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এফ এম আসলাম হোসেন বলেন, ‘ভোটের আগে পোস্টার ছিঁড়ে ভোটারদের মাঝে নৌকা প্রতীকের কর্মী-সমার্থকেরা আতঙ্ক সৃষ্টি করছেন।’
অভিযোগ অস্বীকার করে আরিফুল ইসলাম তিব্বত বলেন, ‘নৌকার বিজয় সুনিশ্চিত জেনে প্রতিপক্ষ প্রার্থী এসব গুজব ছড়াচ্ছেন।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫