
চীনের স্কুল ও হাসপাতালগুলোতে বেড়েছে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্তের সংখ্যা। আজ শুক্রবার সতর্কতা জারি করেছে দেশটির সরকার। তবে নতুন এ রোগ বিস্তারের ডেটা বিশ্লেষণ করে কোনো অপরিচিত জীবাণু পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কোভিড মহামারির সময় ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রশাসনের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা ছিলেন প্যাট্রিক ভ্যালেন্স। তাঁর ডায়েরি থেকেই এই তথ্য বেরিয়ে এসেছে। প্যাট্রিক ভ্যালেন্স ডায়েরিতে ২০২০ সালের ২৫ অক্টোবর ঋষি সুনাকের সেই মন্তব্যটি লিখে রেখেছিলেন

যুক্তরাষ্ট্রে হঠাৎই বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) তৈরি প্রেমিকার সংখ্যা। এতে পুরো এক প্রজন্মের তরুণদের মধ্যে একাকিত্বের নীরব মহামারি দেখা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এআই প্রেমিকার প্রভাব নিয়ে সম্প্রতি বিজনেস ইনসাইডারে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

করোনা মহামারির পর কাঁচা হিরার দাম কমেছে উল্লেখযোগ্য। মহামারির পর মানুষের আচরণের পরিবর্তন হয়েছে। মানুষ এখন বিলাস দ্রব্যে বিনিয়োগ করতে আগের চেয়ে কম আগ্রহী। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।