
বরগুনার আমতলী উপজেলায় দুই গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া একটি খালে বাঁধ দিয়ে ইটভাটায় যাতায়াতের জন্য রাস্তা তৈরি করে নিয়েছেন মালিক। এতে খেজুরতলা নামের খালটির পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে।

রাস্তা শুধু যানবাহনের দখলে থাকবে তা কী হয়? কখনো কখনো হরিণ কিংবা অন্য কোনো প্রাণীরও সাধ জাগতে পারে রাস্তায় ঘোরাফেরা করে কিছুটা সময় কাটাতে। ইংল্যান্ডের সাফোকের গুরুত্বপূর্ণ এক সড়কের দখল যেমন নিয়ে নিয়েছিল বল্গা হরিণের এক পাল।

শহরের রাস্তায় যদি হঠাৎ একটি সিংহ ঘুরে বেড়াতে দেখেন, কী অবস্থা হবে বলুন তো! বাস্তবেই এমন ধরনের এক ঘটনা ঘটেছে ইউরোপের দেশ ইতালিতে। সেখানকার সাগরঘেঁষা এক শহরে শনিবার স্থানীয় একটি সার্কাস থেকে পালিয়ে বেশ কয়েক ঘণ্টায় রাস্তায় ঘুরে বেড়িয়েছিল একটি সিংহ।

রাস্তায় গাছের গুঁড়ি ফেলে গাড়ি চলাচল আটকে বিক্ষোভ করছিল একদল বিক্ষোভকারী। এর ফলে বিশাল যানজট তৈরি হয় রাস্তাজুড়ে। এতে আটকে থাকতে থাকতে ধৈর্যের বাঁধ ভেঙে যায় বয়স্ক এক ব্যক্তির। একপর্যায়ে গাড়ি থেকে নেমে তিনি প্রথমে রাস্তা পরিষ্কার করতে বলেন বিক্ষোভকারীদের। কিন্তু তাতে রাজি না হওয়ায় রেগেমেগে গুলি চালাতে