নিলামে উঠেছে নেপোলিয়ন বোনাপার্টের বিখ্যাত টুপি। ১৯ শতকের সময়কার ফরাসি সম্রাটের এ টুপি আজ রোববার প্যারিসে নিলামে বিক্রি করার কথা। ব্ল্যাক বিভারের চামড়ার তৈরি এই বিশেষ টুপির সর্বনিম্ন দাম অন্তত সাড়ে ৬ লাখ ডলার হতে পারে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ঐতিহাসিকদের মতে মাথার বিশেষ এ টুপি নেপোলিয়নের ব্র্য়ান্ডের অংশ ছিল। একপাশ করে এ টুপি পরলেই যুদ্ধে নেপোলিয়নকে চিহ্নিত করা যেত। তাঁর কাছে প্রায় ১২০টি বাইকর্ন নামের এ বিশেষ টুপি ছিল। তবে মানুষের ব্যক্তিগত সংগ্রহে তাঁর এখন মাত্র ২০ টি টুপি আছে বলে জানা যায়।
গত বছর প্রয়াত এক শিল্পপতির সংগ্রহে থাকা নেপোলিয়নের অন্যান্য স্মৃতিচিহ্নের সঙ্গে টুপিটি বিক্রি করা হচ্ছে। নিলামকারীরা বলছেন, বিশেষজ্ঞদের কাছে নেপোলিয়নের টুপিটাই সত্যিকারের অমূল্য রত্ন।
সম্রাট সবসময় তাঁর এ টুপি ঘাড়ের সঙ্গে সমান্তরাল রেখে পরতেন। একে বলা হতো ‘এ ব্যাটাইল’। তাঁর অন্যান্য কর্মকর্তারা ঘাড়ের সঙ্গে উলম্বভাবে রেখে টুপি পরতেন।
নিলাম আয়োজক জঁ পিয়েরে ওসেনাত বলেন, ‘মানুষ সব জায়গায় এই টুপিটি চিনতে পারত। যুদ্ধক্ষেত্রে এ টুপি দেখলেই তারা বুঝতে পারত সেখানে নেপোলিয়ন আছেন। একান্ত সময়গুলোতেও তিনি তা মাথায় পরে রাখতেন বা হাতে নিয়ে রাখতেন। কখনো তা মাটিতে ছুড়ে ফেলতেন। এটিই একটি সম্রাটের বৈশিষ্ট্য।’
নিলাম আয়োজকেরা বলেন, এ টুপিটি এত দিন ধরে ১৯ শতকের নেপোলিয়নের প্রাসাদের কোয়ার্টার মাস্টারের পরিবারের কাছেই ছিল।
ওসেনাত নিলামে ওঠা নেপোলিয়নের ১৮১৫ সালের এ টুপিতে একটি বিশেষ ফিতাও লাগানো ছিল। এ সময় তিনি এলবায় নির্বাসন থেকে ফেরার পথে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিলেন।
১৮১৫ সালে ওয়াটারলুতে পরাজয়ের পর নেপোলিয়নের গাড়ি থেকে লুট করা একটি রুপার প্লেট এবং তার মালিকানাধীন একটি কাঠের ভ্যানিটি কেস, রেজার, একটি রুপার টুথব্রাশ, কাঁচি এবং অন্যান্য জিনিসপত্র ও নিলামে তোলা হবে।

কাঁকড়াটি খাওয়ার পরদিন থেকেই এমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর ঠোঁট নীল হয়ে যায় এবং তাঁর বারবার খিঁচুনি হচ্ছিল। পরবর্তীকালে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। স্থানীয় গ্রামপ্রধান ল্যাডি গেমাং বলেন, এমা এবং তাঁর স্বামী দুজনেই অভিজ্ঞ মাছ শিকারি...
৮ দিন আগে
প্রাত্যহিক জীবনের ছোটখাটো ভুল যে কখনো কখনো বড় কোনো বিপদের খোঁজ এনে দেয়, তারই এক চিত্র যেন দেখা গেল অ্যান্ডি জনসনের পরিবারে। সম্প্রতি পিপল ডটকমের এক প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে ছেলের পায়ে ভুল জুতা পরিয়ে দেওয়ার একটি সাধারণ ঘটনা এক বাবার ক্রমশ দৃষ্টিশক্তি হারানোকে সামনে নিয়ে এল।
১২ দিন আগে
অলিম্পিক মানেই রেকর্ড আর সাফল্যের লড়াই। কিন্তু ২০২৬ মিলান-কোর্টিনা শীতকালীন অলিম্পিকের মঞ্চে এবার এক নজিরবিহীন ও বিচিত্র বিতর্কের জন্ম হয়েছে। পুরুষ স্কি জাম্পাররা তাঁদের লিঙ্গে ‘হায়ালুরোনিক অ্যাসিড’ ইনজেকশন দিয়ে শরীরের আয়তন বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
১৪ দিন আগে
ভাগ্য আর দক্ষতা যখন এক হয়ে যায়, তখনই মনে হয় এমন কিছু ঘটে যা মিরাকলই বলা যায়। তেমনই কিছু ঘটেছে গণিতে পিএইচডিধারী এক নারীর জীবনে। ১৭ বছরে চারবার লটারি জিতে ২ কোটি ডলারেরও বেশি অর্থ পেয়েছেন তিনি। যা কি না সাধারণ লটারি জেতার প্রচলিত সব পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে।
১৬ দিন আগে