নারীর প্রতি সমাজের বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি দীর্ঘদিনের, যা নারী-পুরুষ উভয়ের মধ্যে আছে। এ প্রতিকূলতা মোকাবিলায় নারীর নিজেকে তৈরি করতে হবে। ৯ অক্টোবর বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ মহিলা পরিষদের নেতাদের সঙ্গে তরুণ প্রজন্মের মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, সমস্যার কেন্দ্রবিন্দু হলো নারীকে মানুষ ভাবতে না পারা। নারী-পুরুষের বিভেদ দূর করতে মেয়েদের নিজেকে আগে মানুষ হিসেবে ভাবতে হবে। মেয়েরা যত এগিয়ে আসছে, তাদের তত পেছনে টেনে রাখা হচ্ছে। এটা দমাতে নারী আন্দোলন সহায়ক ভূমিকা পালন করছে। পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে নারীর অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সমাজের প্রচলিত বৈষম্যমূলক রীতিনীতি ও প্রথার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম বলেন, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে নারীরা আজ অনেক দূর এগিয়ে গেলেও সামনে নতুন চ্যালেঞ্জ আসছে। সব নারীর সমস্যা এক নয়। তবে সমস্যা সমাধানে সবার একযোগে কাজ করতে হবে।
মুক্ত আলোচনায় অংশ নেওয়া তরুণ প্রজন্মের প্রতিনিধিরা বলেন, বাংলাদেশের মেয়েদের অগ্রগতির অবস্থানকে টেকসই করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা স্কুল-কলেজে গিয়ে মেয়েদের জন্য ইভ টিজিং, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করার আহ্বান জানান। অভিন্ন পারিবারিক আইন ও সম্পদ-সম্পত্তিতে নারীর সমান অধিকারের দাবি
জানান তাঁরা।

প্রবাদ বলে, প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। এই প্রবল নারী বিরোধিতার যুগেও সেটা দেখা গেল পার্বত্য চট্টগ্রামে। সে অঞ্চলের রাজনীতির আকাশে অনন্য নাম অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এই রাজনীতিবিদের এবারের ভূমিধস বিজয়ের পেছনে প্রচ্ছন্ন নয়, একেবারে প্রত্যক্ষ যোগাযোগ আছে তাঁর সহধর্মিণী মৈত্রী...
২০ ঘণ্টা আগে
দেশে নারীদের মোটরসাইকেল চালনার হার ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে মোট মোটরসাইকেল চালকের প্রায় ১ শতাংশ নারী। তবে গবেষকেরা জানাচ্ছেন, সামাজিক মনোভাবের পরিবর্তন, যানজট, ব্যক্তিগত চলাচল এবং আয়ের প্রয়োজন বেড়ে যাওয়ায় নারী বাইকারের সংখ্যা বাড়ছে।
২ দিন আগে
আগুনে পুড়ে খাঁটি সোনা হওয়ার গল্প আমরা অনেক শুনেছি। কিন্তু ঝু কুনফেইর গল্পটাকে বলতে হয় কাচ ঘষে হীরা হওয়ার গল্প। চীনের এক প্রত্যন্ত গ্রামের চরম দারিদ্র্য থেকে উঠে আসা এই ব্যক্তিত্ব আজ বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী ‘সেলফ-মেড’ নারী। অ্যাপল, স্যামসাং কিংবা টেসলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের টাচস্ক্রিন সাম্র
২ দিন আগে
বিবাহবিচ্ছেদের জন্য আদালতে যেসব কারণ সাধারণত গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়, সেগুলোর মধ্যে আছে, দীর্ঘমেয়াদি ভরণপোষণের অভাব, মানসিক ও শারীরিক নির্যাতন, পরিবারের প্রতি দায়িত্বহীনতা এবং মানসিক, সামাজিক ও আর্থিকভাবে একসঙ্গে থাকা অসহনীয় অবস্থা।
২ দিন আগে