সাদা ও তীব্র সাইট্রাস সুগন্ধযুক্ত একটি হাইব্রিড গোলাপের নাম মারিয়া শ্রাইভার। ২০০৪ সালের অক্টোবরে গোলাপটির নামকরণ করা হয় মারিয়া ওয়িংস শ্রাইভারের নাম অনুসারে। শ্রাইভার একজন আমেরিকান সাংবাদিক, লেখক, ক্যালিফোর্নিয়ার সাবেক ফার্স্ট লেডি এবং কেনেডি পরিবারের সদস্য। তিনি দ্য উইমেনস আলঝেইমার মুভমেন্ট সংস্থার প্রতিষ্ঠাতা।
১৯৫৫ সালের ৬ নভেম্বর শিকাগো শহরের ইলিনয়ের প্রেসবিটারিয়ান হাসপাতালে জন্মেছিলেন মারিয়া। তাঁর বাবা রাজনীতিবিদ সার্জেন্ট শ্রাইভার এবং মা কর্মী ইউনিস কেনেডি। শ্রাইভার তাঁর সাংবাদিকতা পেশা শুরু করেছিলেন সিবিএস স্টেশন কেওয়াইডব্লিউ টিভি থেকে।
১৯৮৬ সালে এনবিসি নিউজে যোগদানের আগে স্বল্পসময়ের জন্য সিবিএস মর্নিং নিউজে উপস্থাপনা করেন। টুডে শো এবং এনবিসি নাইটলি নিউজের সাপ্তাহিক সংস্করণেও তিনি উপস্থাপক হিসেবে কাজ করেছেন। ২০০৩ সালে আর্নল্ড শোয়ার্জনেগার ক্যালিফোর্নিয়ার ৩৮তম গভর্নর হিসেবে অভিষিক্ত হওয়ার পর সেই প্রদেশের ফার্স্ট লেডি হন মারিয়া। ফার্স্ট লেডি হিসেবে নিজের কাজ করার জন্য ২০০৪ সালে এনবিসি নিউজ ছেড়ে দেন তিনি। তবে এরপর ২০১৩ সালে বিশেষ উপস্থাপক হিসেবে ফিরে আসেন। মারিয়া ফার্স্ট লেডি হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেন। তিনি ক্যালিফোর্নিয়ায় নারীদের অবদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দারিদ্র্যের অবসান ঘটানোর বাস্তব সমাধান নিয়ে কাজ করা এবং পুরো ক্যালিফোর্নিয়ায় তাঁদের সেবামূলক কাজ করতে উৎসাহিত করেন।

প্রবাদ বলে, প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। এই প্রবল নারী বিরোধিতার যুগেও সেটা দেখা গেল পার্বত্য চট্টগ্রামে। সে অঞ্চলের রাজনীতির আকাশে অনন্য নাম অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এই রাজনীতিবিদের এবারের ভূমিধস বিজয়ের পেছনে প্রচ্ছন্ন নয়, একেবারে প্রত্যক্ষ যোগাযোগ আছে তাঁর সহধর্মিণী মৈত্রী...
২১ ঘণ্টা আগে
দেশে নারীদের মোটরসাইকেল চালনার হার ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে মোট মোটরসাইকেল চালকের প্রায় ১ শতাংশ নারী। তবে গবেষকেরা জানাচ্ছেন, সামাজিক মনোভাবের পরিবর্তন, যানজট, ব্যক্তিগত চলাচল এবং আয়ের প্রয়োজন বেড়ে যাওয়ায় নারী বাইকারের সংখ্যা বাড়ছে।
২ দিন আগে
আগুনে পুড়ে খাঁটি সোনা হওয়ার গল্প আমরা অনেক শুনেছি। কিন্তু ঝু কুনফেইর গল্পটাকে বলতে হয় কাচ ঘষে হীরা হওয়ার গল্প। চীনের এক প্রত্যন্ত গ্রামের চরম দারিদ্র্য থেকে উঠে আসা এই ব্যক্তিত্ব আজ বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী ‘সেলফ-মেড’ নারী। অ্যাপল, স্যামসাং কিংবা টেসলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের টাচস্ক্রিন সাম্র
২ দিন আগে
বিবাহবিচ্ছেদের জন্য আদালতে যেসব কারণ সাধারণত গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়, সেগুলোর মধ্যে আছে, দীর্ঘমেয়াদি ভরণপোষণের অভাব, মানসিক ও শারীরিক নির্যাতন, পরিবারের প্রতি দায়িত্বহীনতা এবং মানসিক, সামাজিক ও আর্থিকভাবে একসঙ্গে থাকা অসহনীয় অবস্থা।
২ দিন আগে