ত্রিশের দশকের রবীন্দ্রকাব্যধারাবিরোধী পঞ্চপাণ্ডবের মধ্যে অন্যতম একজন কবি ছিলেন সুধীন্দ্রনাথ দত্ত। তাঁর জন্ম ১৯০১ সালের ৩০ অক্টোবর কলকাতার হাতীবাগানে। তাঁর পিতা হীরেন্দ্রনাথ দত্ত ছিলেন একজন দার্শনিক। আর স্ত্রী ছিলেন প্রসিদ্ধ গায়িকা রাজেশ্বরী বাসুদেব।
সুধীন্দ্রনাথ কাশীর থিয়সফিক্যাল হাইস্কুলে পড়াশোনা শেষ করে কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি স্কুল থেকে এন্ট্রান্স এবং স্কটিশ চার্চ কলেজ থেকে আইএ ও বিএ পাস করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথমে ইংরেজি বিষয়ে মাস্টার্সে ভর্তি হন, কিন্তু পাঠ অসমাপ্ত রেখেই আবার ল’ কলেজে ভর্তি হন। সেখানেও পড়াশোনা শেষ করেননি।
পিতার ল’ ফার্মে কর্মজীবন শুরু করেন তিনি। পরে কিছুদিন ইনস্যুরেন্স কোম্পানিতেও চাকরি করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ১৯২৯ সালে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান ভ্রমণ করেন। ১৯৩১ সাল থেকে দীর্ঘ ১২ বছর তিনি পরিচয় পত্রিকার সম্পাদক ছিলেন। তারপর ১৯৪৫-৪৯ সাল পর্যন্ত স্টেটসম্যান পত্রিকায় কর্মরত ছিলেন। প্রমথ চৌধুরীর সবুজপত্র পত্রিকার সঙ্গেও ছিল তাঁর সম্পৃক্ততা। ১৯৫৭-১৯৫৯ সাল পর্যন্ত তিনি আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যের বিভাগ শুরু হলে তিনি কবি বুদ্ধদেব বসুর আমন্ত্রণে সেখানে অধ্যাপক হিসেবে যোগ দেন।
সুধীন্দ্রনাথ দত্তের কবিতায় ফরাসি কবি মালার্মের প্রতীকী কাব্যাদর্শ প্রতিফলিত হয়েছে। তিনি বাংলা গদ্যের আধুনিক রূপেরও প্রবর্তক। তাঁর কবিতায় আধ্যাত্মিকতায়
মুক্তির কথা নেই। বিংশ শতাব্দীর মানুষের নানা সংশয়, হতাশা ও বিশ্বাসহীনতা তাঁর কবিতার অন্যতম দিক।
মনন ও বৈশ্বিক চেতনার কারণে সুধীন্দ্রনাথের কবিতা বাংলা কাব্যে স্বতন্ত্র স্থান লাভ করেছে। তবে কবিতায় জটিল ভাব প্রকাশের কারণে তিনি খুব বেশি পাঠকপ্রিয়তা পাননি। তাঁর উল্লেখযোগ্য কাব্যগুলো হলো কাব্য তন্বী, অর্কেস্ট্রা, ক্রন্দসী, উত্তরফাল্গুনী, সংবর্ত, দশমী প্রভৃতি। লিখেছেন গদ্যগ্রন্থ—স্বগত, কুলায় ও কালপুরুষ। এ ছাড়া ‘প্রতিধ্বনি’ নামে তাঁর একটি অনুবাদগ্রন্থও আছে।
তিনি ১৯৬০ সালের ২৫ জুন কলকাতায় মৃত্যুবরণ করেন।

২১ ফেব্রুয়ারির আগে-পরের বছরগুলোজুড়ে নানা কিছু ঘটছিল। এখন এসে দিনগুলোতে ফিরে গেলে শিহরণ বোধ করি, বাংলা ভাষা নিয়ে এখন কিছু হতে দেখলে সেসব দিনে ফিরে যাই। তেমনই একটা হলো ১৯৪৮ সালের ২৪ মার্চ সমাবর্তন সভা। পাকিস্তানের গভর্নর জেনারেল জিন্নাহ ঘোষণা দিলেন—ঢাকাতেই, উর্দু পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।
৬ ঘণ্টা আগে
২১ ফেব্রুয়ারি আমতলার সভায় সভাপতির দায়িত্ব পালন করেছিলেন গাজীউল হক। ভাষা আন্দোলন বিষয়ে তিনি লিখেছেন, ‘ভাষা আন্দোলন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ আন্দোলন ধীরে ধীরে গড়ে উঠেছে। ১৯৪৭ সালে এ আন্দোলনের বুনিয়াদ রচনা হয়। ১৯৪৮-এ আন্দোলনের অঙ্কুরোদ্গম হয়। ১৯৫২ সালে এ আন্দোলন এক বিরাট মহীরূহে পরিণত হয়।
১ দিন আগে
বাংলা ভাষার প্রতি ভালোবাসার প্রকাশ দেখা যায় কবি ফররুখ আহমদের মধ্যে। ১৯৪৭ সালের সেপ্টেম্বর-অক্টোবরের সওগাতে তিনি ‘পাকিস্তান: রাষ্ট্রভাষা ও সাহিত্য’ নামে প্রবন্ধে লিখেছিলেন, ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে, এ নিয়ে যথেষ্ট বাদানুবাদ চলছে আর সবচাইতে আশার কথা এই যে, আলোচনা হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে...
৬ দিন আগে
১৯৪৭ সালের ৩০ জুন দৈনিক আজাদে ছাপা হওয়া ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা’ শিরোনামে প্রকাশিত প্রবন্ধে আবদুল হক লিখেছিলেন, ‘পাকিস্তানের সবচেয়ে প্রচলিত ভাষা পাঁচটি। বেলুচি, পশতু, সিন্ধি, পাঞ্জাবি ও বাংলা। পশ্চিম পাকিস্তানে উর্দু ভাষা নেই, তা নয়, বাংলাও আছে। কিন্তু পূর্ব পাকিস্তানের তো নয়ই, পশ্চিম...
১৫ দিন আগে