
কোটা পদ্ধতির সংস্কার করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান এবং ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে গণপদযাত্রা শুরু করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও অধিভুক্ত কলেজ এবং চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আজ রোববার সকাল সাড়ে ৯টার শাটল ট্রেনে ক্যাম্পাস থেকে ১৬ কিলোমিটার দূরে নগরীর ষোলোশহর স্টেশনে আসেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে বেলা ১১টার দিকে গণপদযাত্রা শুরু করেন।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত গণপদযাত্রাটি ষোলোশহর স্টেশন থেকে ২ নম্বর গেট, জিইসি, লালখান বাজার, লাভ লেন হয়ে প্রায় পাঁচ কিলোমিটার অতিক্রম করে জেলা প্রশাসকের কার্যালয়ে যাবে। সেখানে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দেবেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চবির সহসমন্বয়ক মশিউর রহমান বলেন, ‘কোটাবৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান এবং ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমরা চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাচ্ছি। জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। এক এক করে নতুন কর্মসূচি পালন করব।’
এ সময় শিক্ষার্থীদের হাতে কোটাবিরোধী বিভিন্ন প্লাকার্ড দেখা গেছে। ‘কোটা না মেধা-মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে