
কেউ যাতে অতিরিক্ত মজুত করে সরকারকে বেকায়দায় ফেলতে না পারে, সে জন্য মজুতদারির শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সাইলোর বিএমআরই (ব্যালেন্সিং, আধুনিকায়ন, বিস্তার ও প্রতিস্থাপন) সংস্কার কাজ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় খাদ্যমন্ত্রী বলেন, প্রতি বছর দেশে চার থেকে সোয়া চার কোটি টন ধান উৎপাদিত হলেও চকচকে চাল করতে গিয়ে অতিরিক্ত ছাঁটাই করা হয়। তাতে চালের পুষ্টিগুণ নষ্ট হওয়ার সঙ্গে প্রায় ১৬ লাখ মেট্রিক টন চাল কম উৎপাদিত হয়। তাই পুষ্টিগুণ বজায় রেখে ধান থেকে চালের উৎপাদন বাড়ানোর পাশাপাশি উৎপাদন ব্যয় কমাতেও উদ্যোগ নিয়েছে সরকার। যার সুফল মিলবে ভোক্তা পর্যায়েও।
খাদ্যমন্ত্রী আরও বলেন, আগামী ডিসেম্বর নাগাদ দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ চাল সংরক্ষণের জন্য আশুগঞ্জ স্টিল সাইলোর উদ্বোধন করা হবে।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য মো. মঈন উদ্দিন মঈন, খাদ্যসচিব মো. ইসমাইল হোসেন এনডিসি, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাখাওয়াত হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গম সংরক্ষণের জন্য প্রায় ৪৭ কোটি টাকা ব্যয়ে ৫০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার আশুগঞ্জ সাইলোর বিএমআরই সংস্কার করা হয়। ফলে এখন থেকে পাঁচ শর বদলে আট শ থেকে ১ হাজার মেট্রিক টন গম দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা সম্ভব হবে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে