
প্রায় সাড়ে চার মাস কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে আবারও প্রাণ ফিরেছে রাঙামাটির কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে। গত ৩১ আগস্ট (বৃহস্পতিবার) মধ্যরাত থেকে কাপ্তাই লেকে মাছ ধরা শুরু হয়। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে মোট রাজস্ব আয় হয় ৯ লাখ ২৭ হাজার ৪০৫ টাকা। কাপ্তাই মৎস্য উন্নয়ন উপকেন্দ্রের প্রধান মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেন।
মাসুদ আলম বলেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৪৫ হাজার ১৩৬ কেজি বিভিন্ন প্রজাতির মাছ এই অবতরণ কেন্দ্রে শুল্ক দিয়ে দেশের বিভিন্ন জায়গায় ব্যবসায়ীরা বিক্রির উদ্দেশ্যে নিয়ে গেছেন।
উল্লেখ্য, কার্প-জাতীয় মাছের প্রজনন বাড়াতে গত ২০ এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে মৎস্য শিকার বন্ধ ছিল।
এদিকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হওয়ার প্রথম দিন শুক্রবার কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায় চাপিলা, কাঁচকিসহ নানা জাতের মাছের ড্রাম নিয়ে ভিড় করছে জেলেদের নৌকা। আর ব্যবসায়ীরা শুল্ক পরিশোধ করে সেই সব মাছ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে বরফ দিয়ে সংরক্ষণের ব্যবস্থা করে তুলছেন ট্রাকে। ব্যবসায়ী ও জেলেদের মধ্যে দীর্ঘদিন পর কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। সবাইকে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।
কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন বলেন, প্রথম দিনে মাছের আকার ছোট দেখে হতাশ হলেও তাঁরা আশা করছেন, পরবর্তীতে আশানুরূপ মাছ ধরা সম্ভব হবে।
স্থানীয় জেলে সুজন চাকমা ও রশিদ আহমেদ জানান, ব্যবসায়ীরা তালিকাভুক্ত জেলেদের কাছ থেকে মাছ বুঝে নিচ্ছেন। তবে অন্যান্য বছরের চেয়ে এ বছর প্রথম দিনেই মাছ পাওয়া যাচ্ছে কিছুটা কম। কাঁচকি-চাপিলা মাছের আকারও অনেকাংশে ছোট।
কোনো কোনো জেলে অবশ্য প্রথম দিকে মাছ কম পাওয়ায় বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন। তাঁরা জানান, প্রথম দিকে মাত্রাতিরিক্ত মাছ পাওয়া গেলে মৌসুম শেষে পাওয়া যায় না। চলতি মৌসুমের শেষদিক পর্যন্তও মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে