মাসুদ উল্লাহ (২২), তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট। কিছু দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো কথা তার। সকালে পরিবারের জন্য সবজি (ফুলকপি) কিনতে মোটরসাইকেল নিয়ে বাজারে যান। ফেরার সময় দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এ তরুণ।
ঘটনাটি ঘটেছে আজ সোমবার চট্টগ্রামের হাটহাজারী এলাকার আলমগীর কনভেনশনের সমানে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহসড়কে।
নিহত মাসুদ উল্লাহ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আমানত আলী মুনশির পুরাতন বাড়ির মৃত ব্যবসায়ী আবুল কালাম সওদাগরের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, বাজার থেকে ফুলকপি নিয়ে মোটরসাইকেলে চালিয়ে বাড়ি ফিরছিলেন মাসুদ। ওই সসয় দুর্ঘটনাস্থলে আসলে বিপরীতদিক থেকে আসা খাগড়াছড়িমুখী একটি পিকআপ (চট্ট–মেট্রো-ন ১১-৫১৫১) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন মাসুদ উল্লাহ। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক শারমিন শামসুদ্দিন তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল প্রেরণ করেন। পরে তিনি চমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ বিষয়ে গহিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘দুপুরে হাটহাজারী পৌরসভা মুনশির মসজিদ এলাকায় মোটরসাইকেল ও পিকআপে সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় ঘাতক পিকআপটি জব্দ করা হলেও গাড়িচালক কৌশলে পালিয়ে গেছে। এ ব্যাপারে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।’
এদিকে, মাসুদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার বাড়িতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। মাসুদের মা জিন্নাত আরা বেগম ও আত্মীয়-স্বজনের আহাজারিতে এলাকায় পরিবেশ ভারী হয়ে উঠেছে। খবর পেয়ে মধ্যপ্রাচ্যে থাকা তার অপর দুই ভাই ও চাচা দেশে ফিরছেন বলে জানা গেছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে