শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে চলছে ‘কমপ্লিট শাটডাউন’। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়েছে কর্তৃপক্ষ। এ অবস্থায় শিক্ষার্থীরা কীভাবে বাড়িতে পৌঁছাবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
আজ বৃহস্পতিবার প্রভোস্টদের নেতৃত্বে দুপরের মধ্যেই শিক্ষার্থীদের হল থেকে বের করে কক্ষ সিলগালা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে গতকাল দুপুরে হওয়া সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী মেয়ে শিক্ষার্থীদের গতকাল সন্ধ্যা ৬টার মধ্যে এবং ছেলেদের রাত ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয় প্রশাসন। এরপরই প্রতিবাদ জানাতে হলের সামনে জড়ো হয় মেয়ে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা হলে থাকবেন মর্মে উপাচার্য বরাবর দরখাস্ত দিলে বিষয়টি আমলে নিয়ে আজ সকাল ১০টা পর্যন্ত সময় বাড়ানো হয়। এরপর শাটডাউনের মধ্যেই হল ছাড়তে বাধ্য করে প্রশাসন।
আলাওল হলের শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, ‘হঠাৎ করে শাটডাউনের মধ্যেই আমাদের হল ছাড়তে বাধ্য করেছে প্রশাসন। রুম সিলগালা করে দিয়েছে। আমার গ্রামের বাসা পাঁচ শ কিলোমিটার দূরে। এখন হঠাৎ করে গ্রামে ফিরে যাব কীভাবে? আবার শুনছি দেশের বিভিন্ন অঞ্চলে কোটা সংস্কারপন্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হচ্ছে। এ অবস্থায় কীভাবে গ্রামের বাসায় ফিরব এটা নিয়ে সন্ত্রস্ত রয়েছি।’
হলে অবস্থানরত দৃষ্টিপ্রতিবন্ধী এক মেয়ে শিক্ষার্থী বলেন, ‘শিক্ষার্থীদের শাটডাউনের মধ্যে আমাদের হল থেকে বের করে দিয়েছে। ক্যাম্পাস থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত বাস দিয়েছে প্রশাসন। এরপর আমরা কী করব? আমার বাড়ি লক্ষ্মীপুর। আমি একজন মেয়ে হয়ে কীভাবে যাব? আমার নিরাপত্তা কে দেবে? এটা অমানবিক আচরণ।’
এ বিষয়ে আলাওল হলের প্রভোস্ট অধ্যাপক সুজিত কুমার দত্ত বলেন, ‘আমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা সেটাই পালন করছি। আমরা শিক্ষার্থীদের বের না করলে এটা কিছুক্ষণ পর পুলিশ প্রশাসনের হাতে চলে যাবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের বলেন, ‘আমাদের কাছে যতটুকু তথ্য আছে সব জায়গায় যান চলাচল স্বাভাবিক। ঢাকার যাত্রাবাড়ীতে কিছু শিক্ষার্থী জড়ো হয়েছিল, পুলিশ সেটা নিয়ন্ত্রণ নিয়েছে। আশা করি শিক্ষার্থীদের যাতায়াতে কোনো সমস্যা হবে না।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে