
গাজীপুরের টঙ্গীতে ট্রাক চাপায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ওই কারখানাটির শ্রমিকেরা প্রায় আড়াই ঘণ্টা ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশ অবরোধ করে রাখেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা আজমেরী পরিবহন ও সাফায়েত পরিবহনের দুটি বাস ভাঙচুর করে।
পরে অভিযুক্ত চালককে গ্রেপ্তারের আশ্বাসে শ্রমিকেরা অবরোধ তুলে নিয়েছেন।
নিহত শ্রমিকের নাম আতিকুর রহমান (৪০)। তিনি গাইবান্ধা জেলার সদর থানার বাহাদুরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। আতিকুর টঙ্গীর গাজীপুরা এলাকায় পরিবারের সঙ্গে বাস করতেন। আতিকুর শারীরিক প্রতিবন্ধী। দুর্ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আতিকুর টঙ্গীর গাজীপুরা এলাকার ইস্টার্ন টেক্স লিমিটেড নামক একটি পোশাক কারখানায় কাজ করতেন। ঘটনার আধা ঘণ্টা পর পুলিশ গাজীপুরের সাইনবোর্ড এলাকা থেকে ওই ট্রাকটি জব্দ করে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় কারখানায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন আতিকুর। কারখানার সামনে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক পারাপার হতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা গাজীপুরগামী একটি ট্রাক আতিকুরকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর পাঠায়। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সড়ক দুর্ঘটনায় সহকর্মীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কারখানাটির কয়েকশ শ্রমিক ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশ অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় মহাসড়কের দুই পাশের লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কয়েক কিলোমিটার সড়কজুড়ে দেখা দেয় যানজট। রাত ১০টার দিকে পুলিশ চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘রাতে শ্রমিকেরা সড়ক অবরোধ তুলে নেয়। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে