
রাজধানী যেসব বাড়ির সুয়ারেজ লাইনে কলাগাছ ঢোকানো হয়েছে, সেসব বাড়ির মালিকেরা পাগল হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘যে কয়েকটা বাড়ির সুয়ারেজ লাইনে কলাগাছ ঢুকিয়েছি, তারা এখন পাগল হয়ে গেছে।’
আজ বুধবার পয়োবর্জ্যের লাইন ড্রেনে, খালে বা লেকে দেওয়া বন্ধ করতে অভিযান পরিচালনার সময় ডিএনসিসি মেয়র এসব কথা জানান। অভিযানের অংশ হিসেবে গুলশান ২-এর একটি বাসার সুয়ারেজ পাইপলাইনে কলাগাছ ঢুকিয়ে কার্যক্রম শুরু হয়।
রাজধানীর অভিজাত এলাকা গুলশান-বনানী-বারিধারা ও নিকেতনের প্রায় ৮৫ শতাংশ বাড়ির পয়োবর্জ্য সরাসরি লেকে পড়ছে বলে জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, ‘অভিজাত চারটি এলাকার ৩ হাজার ৮৩০টি বাড়িতে আমরা জরিপ করেছি। এই বাড়িগুলোর মধ্যে ৩ হাজার ২৬৫টি বাড়ির পয়োবর্জ্য সরাসরি পড়ছে লেকে অথবা ড্রেনে।’
অভিযান পরিচালনার আগে অনেক সময় দেওয়া হয়েছে জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, ‘বারিধারায় ৫৫০টি বাড়ির মধ্যে ৫ বাড়িতে সঠিক স্যানিটেশন ব্যবস্থা রয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। লেকে মাছ চাষ করা যাচ্ছে না। গুলশান সোসাইটির নবনির্বাচিত কমিটি আমার কাছে এসেছে, তারা সময় চেয়েছে তিন মাস। আমি তাদের ছয় মাস সময় দিয়েছি।’
ওয়াসা বিল নিচ্ছে, সেবা দিচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘ওয়াসাকে বলছি, আপনারা যাচাই করুন, যে বিল নিচ্ছেন সেবা দিচ্ছেন তো? জরিপের ফলাফল আমি অফিশিয়ালি ওয়াসাকে জানাব।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে