বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন হলে ৯৪তম সিন্ডিকেট সভা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলমসহ সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সিন্ডিকেট সভা চলাকালে হঠাৎ ১০-১২ জন সেখানে উপস্থিত হয়ে উচ্চবাচ্য করেন। বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ড্যাবের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
জানা যায়, ডক্টর অব মেডিসিন (এমডি) এবং মাস্টার্স অব সার্জারি (এমএস) রেসিডেন্সি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারা কয়েকজন চিকিৎসক সকালে সিন্ডিকেট সভা চলাকালে হলের বাইরে হট্টগোল করেন।
তাঁদের দাবি, বিগত সরকারের দীর্ঘ সময়ে পরীক্ষায় টিকেও তাঁরা ভর্তি হতে পারেনি। আবার অনেকে পরীক্ষাও দিতে পারেননি। তাঁরা নানাভাবে বৈষম্যের শিকার। তাই তাঁদের এবার পরীক্ষায় উত্তীর্ণ করিয়ে দিতে হবে। এ সময় তাঁরা সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করে রাখেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের অনুসারী বিএসএমএমইউর প্রক্টর শেখ ফরহাদের কর্মীরা সকালে উপাচার্য ও সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করেন।
এ খবর ছড়িয়ে পড়লে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের অনুসারীরাও সেখানে উপস্থিত হন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
বিষয়টি নিয়ে উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বিক্ষুব্ধরা বিএসএমএমইউতে কর্মরত। আগে তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। আবার পরীক্ষা দিলেও উত্তীর্ণ হতে পারেনি। এবার তারা বঞ্চিত বিবেচনায় ভর্তির সুযোগ চায়। যে বিষয়ে দাবি করা হচ্ছে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেই। সব কিছু আইন ও নীতিমালা অনুযায়ী হয়।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে