
ঘন কুয়াশায় সাড়ে ১১ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মাঝনদীতে আটকে থাকা তিনটি ফেরিও ঘাটে ভিড়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।
এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। ফলে ভোগান্তিতে রয়েছেন চালক ও যাত্রীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে যানবাহনের সারি। ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের তিন কিলোমিটার এলাকায় রয়েছে যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাকের সারি। আটকে থাকা যানবাহনের চালক ও যাত্রীরা অনেকে গাড়িতেই বসে আছেন, আবার অনেকে গাড়ি থেকে নেমে বাইরে চায়ের দোকানে ভিড় করছেন। কেউ আবার গাড়ি থেকে নেমে হেঁটে ফেরিঘাটের দিকে এগোচ্ছেন।
কুমারখালী থেকে ছেড়ে আসা লালন পরিবহনের চালক মো. ইদ্রিস আলি বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট এলাকায় পৌঁছান। তখন জানতে পারেন ফেরি চলাচল বন্ধ। সেই থেকে গাড়িতেই বসে আছেন তিনিসহ যাত্রীরা।’
যাত্রী তানিয়া নাসরিন বলেন, ‘রাত থেকে গাড়িতে বসে আছি। সারা রাত খুবই দুর্ভোগ পোহাতে হয়েছে। কত সময় গাড়িতে বসে থাকা যায়! বাস থেকে নেমে যে বাইরে হাঁটাহাঁটি করব সেটাও করতে পারি নাই।’
আরেক যাত্রী লাভলি আক্তার বলেন, ‘শীতে সারা রাত কষ্ট করতে হয়েছে। একটুও ঘুমাতে পারি নাই। গাড়িতে বসে থেকে যখন খুব খারাপ লাগছিল, তখন বাস থেকে নেমে একটু হেঁটে আবার এসেছি। এভাবেই রাত পার করতে হয়েছে।’
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘রোববার সন্ধ্যা থেকেই কুয়াশা পড়তে থাকে। রাত সোয়া ১১টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সে সময় মাঝনদীতে বনলতা, হাসনাহেনা ও রজনীগন্ধা নামে তিনটি ফেরি আটকা পড়ে। কুয়াশা কেটে যাওয়ায় সকাল সাড়ে ১০টায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়।’

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে