ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ ১১ দফা দাবি জানিয়েছে নাগরিক মঞ্চের নেতারা। আজ সোমবার রাজধানীর তোপখানা রোডের শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নাগরিক মঞ্চের উদ্যোগে ‘ডিজিটাল নিরাপত্তা আইন, সকল রাজবন্দী ও আলেম ওলামাদের মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানান নাগরিক মঞ্চের নেতারা।
এসব দাবির মধ্যে রয়েছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, গ্রেপ্তার রাজনৈতিক নেতা–কর্মীদের মুক্তি, নিত্য প্রয়োজনীয় পণ্য, গ্যাস, পানি, বিদ্যুতের দাম কমানো, ব্যাংক বিমাসহ সব প্রতিষ্ঠানের দুর্নীতি দূর করা, প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, মাদকের আগ্রাসন বন্ধ, সীমান্ত হত্যা বন্ধ ও রাজনৈতিক দলের নিবন্ধন সহজ করা।
প্রধান অতিথির বক্তব্যে নৈতিক সমাজের সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত আমসাআ আমিন বলেন, এর আগেও আমরা অনেক দাবি করেছি। আমাদের কোনো দাবি শোনা হয়নি। এ জন্য আন্দোলন করে এগিয়ে যেতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন নাগরিক মঞ্চের সমন্বয়ক দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম, নৈতিক সমাজের উপদেষ্টা মেজর (অবসরপ্রাপ্ত) মজিবুল হকসহ অন্যরা।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে