নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মায়াদ্বীপে ‘মায়াদ্বীপ শিশু পাঠশালা’র প্রধান শিক্ষক ও তাঁর পরিবারের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। আজ রোববার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করে সংগঠনটি।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক জোবাইদা নাসরীন জানান, গত ২২ জানুয়ারি সোনারগাঁওয়ের নুনেরটেকের মায়াদ্বীপ শিশু পাঠশালাটি বন্ধ করে দেওয়ার উদ্দেশে স্কুলের প্রধান শিক্ষক মরিয়ম আক্তার পাখি ও তাঁর পরিবারের ওপর দুষ্কৃতকারীরা হামলা করে। এ সময় পাখির মা এবং দুই ভাইকে মারধর করা হয়। এ ঘটনায় মামলা, তদন্ত ও চার্জশিট হওয়ার পর ১১ জন আসামির মধ্যে মাত্র একজনকে গ্রেপ্তার করা হয়।
জোবাইদা নাসরীন বলেন, ‘যাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনিও জামিনে ছাড়া পেয়েছেন। পাখিরা এখন গ্রাম ছাড়া। তাদের টং দোকানটাও বন্ধ। তারা গ্রামে ফিরলে হত্যা করা হবে—এমন হুমকি দেওয়া হচ্ছে।’
ঢাবি শিক্ষক জানান, মায়াদ্বীপ-নুনেরটেক চরে অনেক জেলে পরিবার বসবাস করে। নুনেরটেকে একটি প্রাইমারি স্কুল থাকলেও মায়াদ্বীপে কোন স্কুল নেই। ২০০৭ সাল থেকে ‘সুবর্ণগ্রাম’ নামে একটি সামাজিক সংগঠন ‘মায়াদ্বীপ শিশু পাঠশালা’ নামে অবৈতনিক একটি স্কুল গড়ে তোলে। সেখানে জেলে শিশুদের পড়াশোনা করানো হয়।
জোবাইদা নাসরিন বলেন, ‘চরে অবৈধ বালু উত্তোলনের ফলে মাছের অভয়াশ্রমগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, মাটির ক্ষয় হচ্ছে, মাছের পরিমাণ কমে যাচ্ছে। ফলে সুবর্ণগ্রামের উদ্যোগে চরের জেলেরা মায়াদ্বীপ রক্ষার আন্দোলনে নামেন। পবাও সেই আন্দোলনের সঙ্গে ছিল। ২০১৩ সালে মায়াদ্বীপে অবৈধ বালু উত্তোলন বন্ধ হয়। কিন্তু এরপর বালু উত্তোলনের সঙ্গে যারা যুক্ত ছিল তারা মাদক, হুন্ডিসহ নানান অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে পড়ে। তারাই গত ২২ জানুয়ারি হামলা চালিয়েছে।’
পাখির বরাত দিয়ে জোবাইদা বলেন, ‘মারধরের পর পাখি ও তাঁর মায়ের গলার স্বর্ণের চেইন ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। যাওয়ার সময় বলে যায়, স্কুলে পড়াতে গেলে পরিবারের সবাইকে জবাই করে মেরে ফেলবে। হামলার পর হাসপাতালে যেন না যেতে পারে, তাই মাঝিকেও হুমকি দেয়।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান পরিবেশবিদ আবু নাসের খান, লেখক ও সমাজকর্মী মিতালী হোসেন, লেখক ও গবেষক পাভেল পার্থ, সামাজিক সংগঠন সুবর্ণগ্রামের উদ্যোক্তা কবি শাহেদ কায়েস ও উদীচী সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ প্রমুখ।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে