পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আজ শনিবার থেকে শুরু হয়েছে অগ্রিম টিকিটে ট্রেনযোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ফেরার যাত্রা। ঈদের পর বিশেষ ব্যবস্থাপনায় ১৩ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত সাত দিনব্যাপী ট্রেনে ফিরতি যাত্রা ঘোষণা করেছিল বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ের ঘোষণা অনুসারে, ঈদের আগে গত ৩ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত ঢাকা থেকে অগ্রিম টিকিটে ঘরে ফিরেছেন যাত্রীরা। আর আজ শনিবার থেকে শুরু হচ্ছে ঢাকায় ফিরে আসার যাত্রা।
আজ সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন গন্তব্য থেকে যাত্রী নিয়ে ট্রেনগুলো স্টেশনের বিভিন্ন প্ল্যাটফরমে আসছে। তবে ট্রেনগুলো থেকে যথেষ্ট যাত্রী নামতে দেখা যায়নি। যাঁরা এসেছেন তাঁরা জানিয়েছেন, ট্রেন অনেকটাই ফাঁকা ছিল। আগামীকালও ছুটি হওয়ায় হয়তো পরশু থেকে ট্রেনে ঢাকামুখী যাত্রীর চাপ বাড়বে।
শনিবার ভোর থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বেশ কয়েকটি যাত্রীবাহী আন্তনগর ট্রেন দেশের বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় এসে পৌঁছায়। এসবের মধ্যে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। যাত্রীরা বলছেন, ঢাকায় ফিরতে ট্রেনে তেমন কোনো চাপ ছিল না। ট্রেন অনেকটা ফাঁকা। হয়তো কালকের পর থেকে ট্রেনে চাপ বাড়বে।
বাংলাদেশ রেলওয়ে ঈদের আগে ঢাকামুখী আন্তনগর ট্রেনগুলোর ১৩ এপ্রিলের টিকিট বিক্রি করে ৩ এপ্রিল, ১৪ এপ্রিলের টিকিট বিক্রি করে ৪ এপ্রিল, ১৫ এপ্রিলের টিকিট বিক্রি করে ৫ এপ্রিল, ১৬ এপ্রিলের টিকিট বিক্রি করে ৬ এপ্রিল, ১৭ এপ্রিলের টিকিট বিক্রি করে ৭ এপ্রিল, ১৮ এপ্রিলের টিকিট বিক্রি করে ৮ এপ্রিল এবং ১৯ এপ্রিলের টিকিট বিক্রি করে ৯ এপ্রিল। এ ছাড়া ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর দুই ঘণ্টা আগে থেকে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে