
সুন্দর পরিবেশ, সুন্দর মনোভাব ও সুন্দর মূল্যবোধে যখন পৌঁছাব, তখন বিগত সময়ের ন্যায় ডাকসু নির্বাচনের আয়োজন করা হবে বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার সময় ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেন উপাচার্য।
উপাচার্য বলেন, ‘আমরা যখন একমত হতে পারব এবং সবাই মিলে একটি সুন্দর পরিবেশ পাব, তখন নিঃসন্দেহে এটি একটি প্রত্যাশিত বিষয়। আপনারা যেভাবে প্রত্যাশা করেন, সেভাবে বিশ্ববিদ্যালয়ও প্রত্যাশা করে। নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে ডাকসু একটি জরুরি ক্ষেত্র; সেই বিষয়গুলো নিয়ে কাউনেসলিংয়ের প্রয়োজন। সুন্দর একটি পরিবেশ, সম্মিলিত সুন্দর মনোভাব এবং সুন্দর মূল্যবোধে যখন পৌঁছাতে পারব, তখন বিগত সময়ের ন্যায় ডাকসু নির্বাচনের আয়োজন করা হবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য।
ক্যাম্পাসে ছাত্রসংগঠনগুলোর সহাবস্থানের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন কেমন ভূমিকা পালন করতে পারে—এমন প্রশ্নের উত্তরে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কে কোন সংগঠন করবে, কোন সংগঠন করবে না—এটা তাদের একেবারেই নিজস্ব এখতিয়ার। আমরা গণতান্ত্রিক মূল্যবোধে গভীরভাবে বিশ্বাস করি। ঢাকা বিশ্ববিদ্যালয় গণতন্ত্র, অসাম্প্রদায়িক চেতনা, মানবিকতা—এগুলোর পরিচর্যা ও লালনকেন্দ্র। এখানে শিক্ষার্থীদের দল-মত-আদর্শ পোষণ করার এখতিয়ার আছে।’
উপাচার্য বলেন, ‘আমরা প্রত্যাশা করি এবং অনুপ্রাণিত করি, যারা মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, জাতির পিতা বঙ্গবন্ধুর যে আদর্শ সেই আদর্শকে ধারণ করবে, তাদের জন্য এই বিশ্ববিদ্যালয় অবাধ বিচরণকেন্দ্র। আমাদের শিক্ষার্থীরা নিয়মিত শ্রেণি কার্যক্রম, পরীক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে তাদের একাডেমিক জীবন সমাপ্ত করে দেশ, জাতি ও তাদের পরিবারের কল্যাণে কাজ করতে খুবই উদ্যোগী। এটা আমাদের জন্য আশাব্যঞ্জক ও ভালো দৃষ্টিভঙ্গি। আমাদের এখন প্রয়োজন সুষ্ঠু ও সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে কীভাবে তাদের সামনের দিকে এগিয়ে নিতে পারি। বিষয়টি আমাদের প্রফেশনালি, মোরালি অবলিগেশন হয়ে দাঁড়িয়েছে এবং এর কোনো বিকল্প নেই।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে