
বকেয়া পাওনার দাবিতে ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। আজ শনিবার সকাল ১০টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির ফরিদপুর চিনিকল শাখার সভাপতি আলী আকবর শেখের সভাপতিত্বে ও আব্দুল হাই কাজলের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু, ফরিদপুর চিনিকলের সাবেক কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সৈয়দ এটিএম মাসউদ, সুরঞ্জন বাড়ৈ, সাবেক শ্রমিক নেতা মো. জহুরুল হক, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির ফরিদপুর চিনিকল শাখার সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা, মো. সিদ্দিকী আলী খান, মো. রেজাউল হক, মো. রফিকউদ্দিন মোল্যা মো. সিরাজুল ইসলাম ও মোছা. জোহরা বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, ফরিদপুর চিনিকলের ৩২১ জন শ্রমিক কর্মচারী ও কর্মকর্তার গ্রাইচ্যুটি, সরকার ঘোষিত জাতীয় মজুরি কমিশন, মজুরি ও বেতন স্কেলের বকেয়াসহ ফরিদপুর চিনিকলের কাছে প্রায় ২৫ কোটি টাকা পাওনা রয়েছে। অবসরের ৬-৭ বছর হলেও পাওনা টাকা পাওয়া যাচ্ছে না। পাওনা টাকা না পাওয়ার কারণে ৩২১টি পরিবার মানবেতর জীবনযাপন করছে।
বক্তারা বলেন, ‘মানবতার জননী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত ৩২১টি পরিবার রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।’পাওনার দাবিতে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির পক্ষ থেকে আরও দুদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর চিনি শিল্প ভবন ও শিল্প
মন্ত্রণালয় প্রাঙ্গণে বিক্ষোভ মহাসমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান এবং ৭ সেপ্টেম্বর চিনি শিল্প ভবন ও শিল্প মন্ত্রণালয় প্রাঙ্গণে অবস্থান গ্রহণ ও প্রতীকী অনশন।
মধুখালী রেলগেট এলাকায় মানববন্ধন কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি পেশ করা হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে